চট্টগ্রাম ০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

গট্টি ও বালিয়া এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান, সুষ্ঠু তদন্ত দাবি

সালথার গট্টি গ্রামে সংঘর্ষ বন্ধের আহ্বান: শান্তি প্রতিষ্ঠায় সংবাদ সম্মেলনে জাহিদ মাতুব্বর

মোঃ ইলিয়াছ খান
  • আপডেট সময় : ১১:০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুর, সালথা | ২৫ মে ২০২৬ : ফরিদপুরের সালথা উপজেলার বালিয়া ও গট্টি এলাকায় দীর্ঘদিনের বিরোধ, দাঙ্গা ও মারামারি বন্ধ করে শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন বালিয়া গ্রামের বাসিন্দা জাহিদ মাতুব্বর। সোমবার (২৫ মে) বিকেল ৫টায় গট্টি এলাকায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি এলাকাবাসীর প্রতি শান্তি বজায় রাখার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে জাহিদ মাতুব্বর বলেন, তিনি ২০০১ সালে মরহুম কে এম ওবায়দুর রহমানের নির্বাচনে কাজ করেছিলেন। পরে ২০০৭ সালে ইউরোপে চলে যান এবং ২০১৮ সালে দেশে ফিরে ফরিদপুরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তিনি দাবি করেন, কখনোই আওয়ামী লীগের কোনো পদে ছিলেন না, শুধুমাত্র নাগরিক হিসেবে ভোট দিয়েছেন।

তিনি অভিযোগ করে বলেন, “আমাকে যুবলীগের ট্যাগ লাগিয়ে একাধিক মামলা দেয়া হয়েছে। সম্প্রতি গট্টি এলাকায় আনোয়ার হোসেন ও রাজীব মাতুব্বরের ওপর হামলার ঘটনায়ও আমাকে আসামি করা হয়েছে। অথচ ঘটনার দিন সকাল থেকেই আমি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলাম।”

জাহিদ মাতুব্বর আরও জানান, হাসপাতালে চারদিন চিকিৎসা শেষে তিনি ফরিদপুরে চলে যান। তিনি মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে আনা অভিযোগের নিরপেক্ষ বিচার দাবি করেন।

সংবাদ সম্মেলনে তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, “আমি এলাকায় কোনো কাইজ্জা-মারামারি চাই না। সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করুক, এটাই আমার চাওয়া। আমাকে যারা ভালোবাসেন তারা কেউ আর সংঘর্ষে জড়াবেন না।”

তিনি আরও বলেন, “শামা ওবায়েদ ইসলাম রিঙ্কু মরহুম কে এম ওবায়দুর রহমানের মেয়ে। তিনি এলাকায় শান্তি চান, আমিও শান্তি চাই। যারা কাইজ্জা-মারামারি করবে, আমি তাদের সঙ্গে নেই। আমাকে আর কেউ নোংরা রাজনীতির সঙ্গে জড়াবেন না।”

আগামী দিনেও শামা ওবায়েদ ইসলাম রিঙ্কুর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় স্থানীয় সাংবাদিক, বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গট্টি ও বালিয়া এলাকায় শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান, সুষ্ঠু তদন্ত দাবি

সালথার গট্টি গ্রামে সংঘর্ষ বন্ধের আহ্বান: শান্তি প্রতিষ্ঠায় সংবাদ সম্মেলনে জাহিদ মাতুব্বর

আপডেট সময় : ১১:০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬