চট্টগ্রাম ০২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ঈদুল আজহা উপলক্ষে কুসিকের পরিচ্ছন্নতা কর্মী ও মাস্টাররোল স্টাফদের মাঝে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩২ কর্মী, বিতরণ করা হলো ৪১ লাখ ৬০ হাজার টাকা

এ.কে.পলাশ
  • আপডেট সময় : ০৮:২৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা | ২৫ মে ২০২৬ : পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) পরিচ্ছন্নতা কর্মী ও মাস্টাররোল স্টাফদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ মে) সকালে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক অনুষ্ঠানে কুসিকের ৮৩২ জন কর্মীর হাতে মোট ৪১ লাখ ৬০ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। তিনি কর্মীদের হাতে ঈদ উপহারের অর্থ তুলে দেন এবং তাদের আন্তরিক পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান।

প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নগর পরিচ্ছন্নতায় নিয়োজিত কর্মীদের জন্য এই ঈদ উপহার প্রদান করা হয়েছে। প্রত্যেক কর্মীকে ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। নগরবাসীর সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে পরিচ্ছন্নতা কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।”

তিনি আরও বলেন, “ঈদুল আজহায় কুরবানির বর্জ্য দ্রুত অপসারণে কুসিক বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ১০ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের কথা থাকলেও কুসিক ৮ ঘণ্টার মধ্যেই কাজ সম্পন্ন করার লক্ষ্য নিয়ে মাঠে কাজ করবে।”

এসময় নগরবাসীর প্রতি সচেতনতার আহ্বান জানিয়ে তিনি বলেন, “পরিচ্ছন্ন নগর গড়তে শুধু সিটি কর্পোরেশনের কর্মীদের প্রচেষ্টা যথেষ্ট নয়। নগরবাসীকেও দায়িত্বশীল আচরণ করতে হবে। নির্ধারিত স্থানে কুরবানির বর্জ্য রাখলে দ্রুত অপসারণ কার্যক্রম পরিচালনা করা সহজ হবে।”
ঈদ উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেছেন পরিচ্ছন্নতা কর্মীরাও। পরিচ্ছন্নতা কর্মী আবুল হাসান বলেন, “আগে কখনো এমন ঈদ উপহার পাইনি। বর্তমান প্রশাসক দায়িত্ব নেওয়ার পর ঈদুল ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার পেয়েছি। এজন্য প্রধানমন্ত্রী ও কুসিক প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
তিনি আরও বলেন, “আমরা কুমিল্লাবাসীকে একটি পরিচ্ছন্ন নগরী উপহার দিতে আন্তরিকভাবে কাজ করে যাব।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন, নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া, নির্বাহী প্রকৌশলী মাইন উদ্দিন চিশতীসহ কুসিকের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঈদুল আজহা উপলক্ষে কুসিকের পরিচ্ছন্নতা কর্মী ও মাস্টাররোল স্টাফদের মাঝে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩২ কর্মী, বিতরণ করা হলো ৪১ লাখ ৬০ হাজার টাকা

আপডেট সময় : ০৮:২৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬