চট্টগ্রাম ১০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

পটিয়ায় কুরবানির পশু দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনা: নিহত ২, আহত ১

পটিয়ায় কুরবানির পশু দেখতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বাসের সঙ্গে সংঘর্ষে ২ বন্ধু নিহত, আহত ১

ফারুকুর রহমান বিনজু
  • আপডেট সময় : ০৮:২৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম, পটিয়া | ২৩ মে ২০২৬ : চট্টগ্রামের পটিয়া উপজেলা উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কুরবানির পশু দেখতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত এবং আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৩ মে) দুপুর ১টার দিকে উপজেলার কমল মুন্সির হাট (চক্রশালা) আনসার ক্যাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শাহদাত হোসেন সামী (১৬) ও ওয়ালিয়া আল তাসনিম (১৭)। গুরুতর আহত হয়েছেন তানভীর হোসেন জয় (১৮)। তারা তিনজনই ঘনিষ্ঠ বন্ধু এবং পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের শেখ মুহাম্মদ পাড়ার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন বন্ধু মোটরসাইকেলে করে কুরবানির পশু দেখতে বের হন। পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কমল মুন্সির হাট এলাকায় পৌঁছালে কক্সবাজারমুখী একটি হানিফ পরিবহনের বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক সামী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত তাসনিমকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। আহত জয়কে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সামী চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং তার পিতা আখতার হোসেন। তাসনিম রাহাতআলী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তার পিতা জাহেদুল আলম। আহত জয় আবদুল আলিমের ছেলে।
আহত জয়ের পিতা আবদুল আলিম বলেন, “ছেলেকে শনাক্ত করেছি, কিন্তু তার পালস পাওয়া যাচ্ছে না বলে চিকিৎসক জানিয়েছেন। পরে দ্রুত তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়।”

পটিয়া হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সুচিত্রা দেবী জানান, গুরুতর আহত জয়কে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তাসনিমের মরদেহ হাসপাতালেই রাখা হয়েছে।
বাংলাদেশ পুলিশ এর পটিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান ভুঁইয়া জানান, কক্সবাজারমুখী হানিফ পরিবহনের বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের নম্বর চট্ট-মেট্রো-ল-১৩-০৮৭৬। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ঈদুল আজহাকে সামনে রেখে আনন্দঘন সময়ে তিন বন্ধুর এমন মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পটিয়ায় কুরবানির পশু দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনা: নিহত ২, আহত ১

পটিয়ায় কুরবানির পশু দেখতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: বাসের সঙ্গে সংঘর্ষে ২ বন্ধু নিহত, আহত ১

আপডেট সময় : ০৮:২৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬