চট্টগ্রাম ০২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আশাশুনির বুধহাটায় স্থানীয় সচেতন মহলের প্রতিবাদ কর্মসূচি

শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আশাশুনির বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

এস. এম. মোস্তাফিজুর রহমান
  • আপডেট সময় : ০৯:৪৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

শিশু রামিসাসহ দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদে সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুর ২টায় স্থানীয় সচেতন মহলের উদ্যোগে জুম্মার নামাজ শেষে এ কর্মসূচি পালন করা হয়।

জানা যায়, বুধহাটার বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা মিছিল নিয়ে বুধহাটা বাসস্ট্যান্ড চত্বরে সমবেত হন। পরে সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা দেশজুড়ে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কার্যকর ও কঠোর ভূমিকা পালন করতে হবে। তারা অবিলম্বে অপরাধীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি কার্যকরের আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য এবং বুধহাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শহিদুল ইসলাম, বুধহাটা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি বেলাল হোসাইন, বুধহাটা পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল ওহাব, বুধহাটা দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ আব্দুল্লাহ আল মামুন, বুধহাটা দরগা মসজিদের ইমাম হাফেজ রবিউল ইসলাম, বুধহাটা ওয়ার্ড জামায়াতের সভাপতি আবুল কালাম আজাদ, আজহারুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির আশাশুনি উত্তর শাখার সভাপতি মোখলেছুর রহমান, অলিউল ইসলাম এবং ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মহসিন শরীফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় নারী ও শিশু নির্যাতন বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করার দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দেশব্যাপী নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে আশাশুনির বুধহাটায় স্থানীয় সচেতন মহলের প্রতিবাদ কর্মসূচি

শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আশাশুনির বুধহাটায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আপডেট সময় : ০৯:৪৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬