চট্টগ্রাম ০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

সোনাপুর ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সরোয়ার হোসেন

সোনাপুর ইউনিয়নবাসীকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানালেন সমাজসেবক মোহাম্মদ সরোয়ার হোসেন

মোঃ ইলিয়াছ খান
  • আপডেট সময় : ১০:২৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সালথা, ফরিদপুর | ২২ মে ২০২৬ : আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ফুকরা গ্রামের কৃতি সন্তান, তরুণ সমাজসেবক ও ব্যবসায়ী মোহাম্মদ সরোয়ার হোসেন মাতুব্বর।

তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদুল আজহা মুসলিম উম্মাহর ত্যাগ, ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিকতার অন্যতম শিক্ষা বহন করে। ঈদের আনন্দ সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবান ও সচেতন মহলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মোহাম্মদ সরোয়ার হোসেন বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা সহায়তা, যুব সমাজকে উৎসাহ প্রদান এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণের কারণে তিনি সোনাপুর ইউনিয়নবাসীর কাছে একজন মানবিক ও দানশীল ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন।

তিনি বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গে সম্পৃক্ত রয়েছি। মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।” ভবিষ্যতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জনগণের সমর্থন ও ভালোবাসা পেলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করবেন।

মোহাম্মদ সরোয়ার হোসেন আরও জানান, তার অগ্রাধিকারমূলক পরিকল্পনার মধ্যে রয়েছে রাস্তা-ঘাট উন্নয়ন, কৃষিখাতের অগ্রগতি, যুব সমাজের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।
তিনি বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে ইউনিয়ন পরিষদকে একটি উন্মুক্ত, স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। দল-মত নির্বিশেষে সকল মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করবো ইনশাআল্লাহ।”
ঈদুল আজহা উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই ঈদ আমাদের মাঝে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করুক।”
এ সময় তিনি ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সোনাপুর ইউনিয়নবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন মোহাম্মদ সরোয়ার হোসেন

সোনাপুর ইউনিয়নবাসীকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানালেন সমাজসেবক মোহাম্মদ সরোয়ার হোসেন

আপডেট সময় : ১০:২৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬