চট্টগ্রাম ১০:০১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে মাছ ধরা বন্ধের সময় জেলেদের পাশে সরকার

রাঙ্গাবালীতে ১ হাজার জেলে পরিবার পেল খাদ্য সহায়তা, ইলিশ সংরক্ষণে সরকারের বিশেষ উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:১৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাঙ্গাবালী, পটুয়াখালী | ২১ মে ২০২৬ : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা-এ তেতুলিয়া নদীর অভয়াশ্রম এলাকায় মার্চ-এপ্রিল দুই মাস মাছ ধরা নিষিদ্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া ১ হাজার জেলে পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় সংশোধিত) এর আওতায় বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকার নিবন্ধিত জেলেদের মধ্যে বিনামূল্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইলিশের নিরাপদ প্রজনন, মা ইলিশ সংরক্ষণ এবং নদীতে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে তেতুলিয়া নদীর অভয়াশ্রম এলাকায় নির্ধারিত সময়ে সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়। নিষেধাজ্ঞার সময় জেলেরা যাতে মানবেতর জীবনযাপন না করেন, সেজন্য সরকার খাদ্য সহায়তা প্রদান করছে।

প্রতিটি জেলে পরিবারকে ১২ কেজি আটা, ৮ কেজি মসুর ডাল, ১০ লিটার সয়াবিন তেল, ৪ কেজি চিনি, ৪ কেজি লবণ এবং ১৬ কেজি আলু দেওয়া হয়েছে।
খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি মাহমুদ হাসান রাজিব।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী জেলেদের জীবনমান উন্নয়ন ও ইলিশ সম্পদ রক্ষায় এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।স্থানীয় জেলেরা জানান, মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় খাদ্য সহায়তা পাওয়ায় তাদের পরিবার পরিচালনায় অনেকটা স্বস্তি ফিরে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে মাছ ধরা বন্ধের সময় জেলেদের পাশে সরকার

রাঙ্গাবালীতে ১ হাজার জেলে পরিবার পেল খাদ্য সহায়তা, ইলিশ সংরক্ষণে সরকারের বিশেষ উদ্যোগ

আপডেট সময় : ০৪:১৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬