চট্টগ্রাম ০৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

পাবদা, টেংরা, গুলশা, শিং ও মাগুর মাছের আধুনিক মিশ্র চাষ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ

পীরগঞ্জে বিশেষ মৎস্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, আধুনিক মাছ চাষে প্রশিক্ষণ পেলেন চাষীরা

মো. আরফান আলী
  • আপডেট সময় : ০৪:২৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পীরগঞ্জ, ঠাকুরগাঁও | ২১ মে ২০২৬ : “আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মৎস্য চাষ বিষয়ক একদিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের আওতায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (২১ মে) পীরগঞ্জ উপজেলা পরিষদের পুরাতন সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন পীরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার।
প্রশিক্ষণ কর্মশালায় মূল প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন ঠাকুরগাঁও জেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার সরকার এবং উপজেলা ক্ষেত্র সহকারী রশিদুল ইসলাম।
কর্মশালায় পাবদা, টেংরা, গুলশা, শিং ও মাগুর মাছের সঙ্গে কার্প জাতীয় মাছের আধুনিক মিশ্র চাষ ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে মাছের উৎপাদন বৃদ্ধি, পুকুর ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, খাদ্য প্রয়োগ এবং লাভজনক মাছ চাষ পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার বলেন, সরকার মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন প্রণোদনা কার্যক্রম চালু করেছে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী প্রকৃত মৎস্য চাষি ও বিক্রেতাদের এসব সুবিধা নিশ্চিত করতে প্রশাসন কাজ করে যাচ্ছে।

সভাপতির বক্তব্যে সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার বলেন, “চতুর্থ শিল্প বিপ্লবের যুগে বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। প্রযুক্তিনির্ভর ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ সম্প্রসারণে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিশেষ এই প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ২০ জন মৎস্য ঋণগ্রহীতা ও মৎস্য চাষি অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পাবদা, টেংরা, গুলশা, শিং ও মাগুর মাছের আধুনিক মিশ্র চাষ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ

পীরগঞ্জে বিশেষ মৎস্য প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, আধুনিক মাছ চাষে প্রশিক্ষণ পেলেন চাষীরা

আপডেট সময় : ০৪:২৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬