আইএলডিপি ও এলডিডিপি প্রকল্পের আওতায় প্রান্তিক খামারিদের সহায়তা প্রদান, উপস্থিত ছিলেন এমপি শান্ত
হরিরামপুরে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২৫ খামারিকে ছাগল ও ৪০০ জনকে উপকরণ বিতরণ
- আপডেট সময় : ০৪:০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ১২৩ বার পড়া হয়েছে

হরিরামপুর, মানিকগঞ্জ | ২১ মে ২০২৬ :
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প (আইএলডিপি) এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর আওতায় সুফলভোগী খামারিদের মাঝে ছাগল ও বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার ২৫ জন সুফলভোগী খামারির মাঝে ২টি করে মোট ৫০টি ছাগল বিতরণ করা হয়। একইসঙ্গে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় ৪০০ জন খামারির মধ্যে বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জহুরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন বয়ড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুর রহমান ফরিদ, গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক বিশ্বাস, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এস এম ইলিয়াসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ জহুরুল ইসলাম বলেন, দেশের চরাঞ্চলের দরিদ্র ও প্রান্তিক খামারিদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং প্রাণিসম্পদ খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আইএলডিপি প্রকল্পের আওতায় ২৫ জন সুফলভোগীকে ২টি করে ছাগল এবং এলডিডিপি প্রকল্পের আওতায় ৪০০ জনকে প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, এসব সহায়তার মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, বর্তমান সরকার গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে কৃষি ও প্রাণিসম্পদ খাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে। খামারিদের সহায়তা প্রদান অব্যাহত থাকলে দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখবে।














