চট্টগ্রাম ০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

নিহতের পরিবারের পাশে দাঁড়িয়ে মরদেহ দ্রুত দেশে আনার আশ্বাস এমপির

লেবাননে বিমান হামলায় নিহত নাহিদের বাড়িতে সাতক্ষীরা-৩ আসনের এমপি মুহাদ্দিস রবিউল বাশার

এস,এম মোস্তাফিজুর রহমান
  • আপডেট সময় : ০৯:২২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সাতক্ষীরা, আশাশুনি | ২০ মে ২০২৬ : আশাশুনি  উপজেলার কাদাকাটি গ্রামের বাসিন্দা নাহিদুল ইসলাম লেবাননে অবস্থানকালে বিমান হামলায় নিহত হওয়ার ঘটনায় তার শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নিতে বাড়িতে গেছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

গতকাল মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় তিনি নিহত নাহিদের বাড়িতে উপস্থিত হয়ে পিতা আব্দুল কাদের ও মাতা নুরুন্নাহার খাতুনসহ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং গভীর সমবেদনা জানান।
এসময় এমপি রবিউল বাশার বলেন, নাহিদের মরদেহ দ্রুত দেশে আনার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। তিনি পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

নিহতের পিতা আব্দুল কাদের আবেগঘন কণ্ঠে বলেন, দুই ছেলে ও এক মেয়ের মধ্যে নাহিদ ছিল সবার বড়। অভাব-অনটনের কারণে সে বিদেশ যেতে আগ্রহী ছিল। বহুবার বাধা দিলেও শেষ পর্যন্ত ঋণ করে দুই মাস আগে তাকে লেবানন পাঠানো হয়। কিন্তু কে জানত, সে আর জীবিত ফিরে আসবে না।
উল্লেখ্য, গত ১১ মে দুপুর ১২টার দিকে ইসরায়েলয়ের বিমান হামলায় নাহিদুল ইসলাম নিহত হন বলে পরিবার সূত্রে জানা যায়। বর্তমানে তার মরদেহ লেবাননের নাবতিয়ের নাবিহ বেররী হাসপাতালে সংরক্ষিত রয়েছে।
সবশেষে এমপি রবিউল বাশার উপস্থিত সকলকে নিয়ে নাহিদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির উপাধ্যক্ষ আব্দুস সবুর, সহ-সেক্রেটারী ডা. রোকনুজ্জামান, অফিস সেক্রেটারী মাওলানা রুহুল কুদ্দুস, ইউনিয়ন আমির মাওলানা আবু বক্কার সিদ্দিক, এমপির পিএস শরিফুল ইসলাম, প্রধান শিক্ষক বদিউজ্জামান খান, একলাছুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নিহতের পরিবারের সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নিহতের পরিবারের পাশে দাঁড়িয়ে মরদেহ দ্রুত দেশে আনার আশ্বাস এমপির

লেবাননে বিমান হামলায় নিহত নাহিদের বাড়িতে সাতক্ষীরা-৩ আসনের এমপি মুহাদ্দিস রবিউল বাশার

আপডেট সময় : ০৯:২২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬