চট্টগ্রাম ১০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

দেশপ্রেম, নৈতিক শিক্ষা ও খেলাধুলায় গুরুত্বারোপ প্রধান অতিথির

কুমিল্লার হাজীপুরা বালিকা দাখিল মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা: শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দেবে— সফিকুর রহমান সফিক

এ.কে.পলাশ
  • আপডেট সময় : ১২:১৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা, মনোহরগঞ্জ | ২০ মে ২০২৬ : কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা-এর মৈশাতুয়া ইউনিয়ন-এ অবস্থিত হাজীপুরা বালিকা দাখিল মাদ্রাসা মিলনায়তনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের জীবন পত্রিকার সম্পাদক সফিকুর রহমান সফিক।

প্রধান অতিথির বক্তব্যে সফিকুর রহমান সফিক বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে। কেবল পুঁথিগত বিদ্যা অর্জন করলেই চলবে না; দেশপ্রেম, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।” তিনি শিক্ষার্থীদের সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিজেদের যোগ্য করে তোলার আহ্বান জানান।

তিনি আরও বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশে অত্যন্ত সহায়ক। সুস্থ শরীর ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই।
মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি মিজানুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সুপার মাওলানা মুনীরুজ্জামান, মৈশাতুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক আবদুর রহিম মজুমদার এবং সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির পক্ষ থেকে ৩০ জন কৃতি শিক্ষার্থীর হাতে নগদ আর্থিক সম্মাননা তুলে দেওয়া হয়। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দেশপ্রেম, নৈতিক শিক্ষা ও খেলাধুলায় গুরুত্বারোপ প্রধান অতিথির

কুমিল্লার হাজীপুরা বালিকা দাখিল মাদ্রাসায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা: শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দেবে— সফিকুর রহমান সফিক

আপডেট সময় : ১২:১৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬