চট্টগ্রাম ০৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে উপজেলা প্রশাসনের মানবিক সহায়তা কার্যক্রম

পাঁচবিবিতে অগ্নিকাণ্ডসহ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারকে ঢেউটিন, নগদ অর্থ ও শুকনা খাবার বিতরণ

মোঃবাবুল হোসেন
  • আপডেট সময় : ০৪:৫২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পাঁচবিবি, জয়পুরহাট | ১৯ মে ২০২৬ মঙ্গলবারঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরে অগ্নিকাণ্ডসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানকে পুনর্বাসনের লক্ষ্যে বিনামূল্যে সরকারী সহায়তা হিসেবে ঢেউটিন, নগদ অর্থ ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ক্ষতিগ্রস্ত ১৭টি পরিবার ও ৩টি প্রতিষ্ঠানকে সরকারি সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকার সিদ্দিক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবাইদুর রহমান, পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আজাদ আলী, প্রকল্প কার্যালয়ের অফিস সহকারী জুয়েল রানা ও কার্য সহকারী ওসমান গনি প্রমুখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকার সিদ্দিক জানান, প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারকে ১ বান্ডিল করে মোট ১৭ বান্ডিল ঢেউটিন এবং ঘর মেরামতের জন্য প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ৬৯ হাজার টাকা নগদ অর্থ প্রদান করা হয়। পাশাপাশি শুকনা খাবারও বিতরণ করা হয়েছে।
স্থানীয় প্রশাসনের এমন উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা স্বস্তি ফিরে পেয়েছে বলে জানান ভুক্তভোগীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে উপজেলা প্রশাসনের মানবিক সহায়তা কার্যক্রম

পাঁচবিবিতে অগ্নিকাণ্ডসহ দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারকে ঢেউটিন, নগদ অর্থ ও শুকনা খাবার বিতরণ

আপডেট সময় : ০৪:৫২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬