চট্টগ্রাম ০৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

পীরগঞ্জ উপজেলা ভূমি অফিসে তিন দিনব্যাপী মেলায় মিলছে ই-নামজারি, খাজনা ও খতিয়ান সেবাসহ নানা ডিজিটাল সুবিধা

দেশব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন: পীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ডিজিটাল ভূমি সেবা প্রদান শুরু

আরফান আলী
  • আপডেট সময় : ০৩:৫২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী একযোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা-২০২৬’। মঙ্গলবার (১৯ মে) সকালে ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সারাদেশের ন্যায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়েও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এ মেলা। উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) এন এম ইশফাকুল কবীর, সহকারী সেটেলমেন্ট কর্মকর্তা পলাশ কুমার, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিরুনাথ রায়, রেজাউল করিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউর ইসলাম জিয়া, পীরগঞ্জ প্রেস ক্লাব সভাপতি জেড এ বাবুল ও সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা প্রমুখ।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন। এছাড়াও দিনাজপুরের বেসরকারি উন্নয়ন সংস্থা সিডিএ’র প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।

মেলা প্রাঙ্গণ থেকে নাগরিকরা সরাসরি অনলাইনে ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধ, ই-নামজারি আবেদন, খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ, মৌজা ম্যাপের আবেদনসহ বিভিন্ন ভূমি সেবা গ্রহণ করছেন। পাশাপাশি ভূমি সংক্রান্ত জটিল সমস্যার তাৎক্ষণিক সমাধান ও পরামর্শও প্রদান করা হচ্ছে।

উপজেলা ভূমি প্রশাসন জানায়, সাধারণ মানুষকে দালালমুক্ত, হয়রানিবিহীন ও দ্রুততম সময়ে ডিজিটাল ভূমি সেবা পৌঁছে দেওয়াই এ মেলার মূল লক্ষ্য। ১৯ মে শুরু হওয়া এ মেলা আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন বিরতিহীনভাবে চলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পীরগঞ্জ উপজেলা ভূমি অফিসে তিন দিনব্যাপী মেলায় মিলছে ই-নামজারি, খাজনা ও খতিয়ান সেবাসহ নানা ডিজিটাল সুবিধা

দেশব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন: পীরগঞ্জে উৎসবমুখর পরিবেশে ডিজিটাল ভূমি সেবা প্রদান শুরু

আপডেট সময় : ০৩:৫২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬