চট্টগ্রাম ০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

দীর্ঘদিনের দাবি পূরণে আশার আলো দেখছেন বাউফলবাসী, মন্ত্রীর ঘোষণায় আনন্দের জোয়ার

বাউফলবাসীর স্বপ্নের ‘বগা সেতু’ বাস্তবায়নের ঘোষণা: ডিসেম্বর-জানুয়ারিতে শুরু হতে পারে নির্মাণকাজ

মোঃ শামিম, জেলা প্রতিনিধি, পটুয়াখালী
  • আপডেট সময় : ০৬:১৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৮১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘদিনের দাবি ও আন্দোলনের পর অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে পটুয়াখালীর বাউফলবাসীর বহুল প্রতীক্ষিত ‘বগা সেতু’। “দাবি মোদের একটাই, বগা সেতু বাস্তবায়ন চাই”— এই স্লোগানে মুখরিত জনপদের মানুষের স্বপ্ন এখন বাস্তবে রূপ নেওয়ার পথে।

আজ বাউফলে আয়োজিত এক জনসভায় উপস্থিত থেকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ঘোষণা দেন, আগামী ডিসেম্বর অথবা জানুয়ারির প্রথম দিকেই বগা সেতুর নির্মাণ কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। মন্ত্রীর এমন ঘোষণায় পুরো বাউফলজুড়ে আনন্দের বন্যা বইছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি বলেন,
“জনগণের যাতায়াতের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। বগা সেতু নির্মিত হলে বাউফলের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং জনগণ এর সুফল ভোগ করবে।”

এসময় পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ্ব আলতাব হোসেন চৌধুরী বলেন,
“বগা সেতু শুধু একটি সেতু নয়, এটি বাউফলবাসীর প্রাণের দাবি। দল-মত নির্বিশেষে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

স্থানীয়দের মতে, বগা সেতু নির্মিত হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে। এতে বাউফলসহ আশপাশের এলাকার ব্যবসা-বাণিজ্য, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ইতিবাচক প্রভাব পড়বে। দীর্ঘদিনের নৌপথ নির্ভর যাতায়াতের দুর্ভোগও অনেকাংশে কমে যাবে।

সেতু নির্মাণের ঘোষণাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে এখন আশাবাদ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বাউফলবাসী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।
প্রতিবেদন: মোঃ শামিম, জেলা প্রতিনিধি, পটুয়াখালী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দীর্ঘদিনের দাবি পূরণে আশার আলো দেখছেন বাউফলবাসী, মন্ত্রীর ঘোষণায় আনন্দের জোয়ার

বাউফলবাসীর স্বপ্নের ‘বগা সেতু’ বাস্তবায়নের ঘোষণা: ডিসেম্বর-জানুয়ারিতে শুরু হতে পারে নির্মাণকাজ

আপডেট সময় : ০৬:১৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬