চট্টগ্রাম ০৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

সাংবাদিক নির্যাতনের ঘটনায় টঙ্গীতে ক্ষোভ, দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

টঙ্গীতে সাংবাদিক মাহবুবুর রহমান জিলানীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি

কামাল খান
  • আপডেট সময় : ০৫:৩৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের কালিয়াকৈর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে বাংলা এডিশনের গাজীপুর প্রতিনিধি মাহবুবুর রহমান জিলানীর ওপর হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মে) সকাল ১১টা ৩০ মিনিটে টঙ্গীর কলেজ গেট এলাকায় সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় কমিটি ও স্থানীয় সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ, মানবাধিকারকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের কেন্দ্রীয় সভাপতি এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকিস্বরূপ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ভোরের আলো পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ইব্রাহীম খলিল, গাছা সাংবাদিক ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল রহমান আরিফ, জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক আবু রায়হান খান, বাংলাদেশ জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি গাজী মামুন, বাংলাদেশ সম্মিলিত সাংবাদিক সোসাইটির মহাসচিব বি এম আশিক হাসানসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সিনিয়র সহ-সভাপতি মোসলেহ উদ্দিন বাচ্চু, সহ-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল খান, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম জুয়েল, দপ্তর বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম হামিদ, অর্থ বিষয়ক সম্পাদক মামুন আহমেদ, মানবাধিকার সম্পাদক রোমান শেখ, মহিলা সম্পাদিকা তাসলিমা আক্তার, সোশ্যাল যোগাযোগ মাধ্যম কন্টেন্ট বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম, কবি সাহিত্যিক বিষয়ক সম্পাদক আশরাফুল আলম, আইটি বিষয় সম্পাদক ইসমাইল হোসেন, টঙ্গী প্রেসক্লাবের সদস্য ও যায়যায়দিন পত্রিকার টঙ্গী প্রতিনিধি রাজিবুল ইসলাম রাজিব এবং সুজন গাজীপুর মহানগরের সভাপতি মো. মনিরুল ইসলাম রাজিব।

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে কালিমুল্লাহ ইকবাল বলেন, “সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।”
সভাপতির বক্তব্যে এ কে এম আজিজুল হক বলেন, “সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”মানববন্ধন শেষে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবিতে সাংবাদিকরা একাত্মতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সাংবাদিক নির্যাতনের ঘটনায় টঙ্গীতে ক্ষোভ, দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

টঙ্গীতে সাংবাদিক মাহবুবুর রহমান জিলানীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তারের দাবি

আপডেট সময় : ০৫:৩৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬