চট্টগ্রাম ০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

কক্সবাজার পৌরসভার সমিতি বাজার এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের দৌরাত্ম্যে আতঙ্কিত স্থানীয়রা, একাধিক হামলা ও লুটপাটের অভিযোগ

কক্সবাজারে অস্ত্র মহড়ায় ত্রাস: ‘জাহেদ বাহিনীর’ বিরুদ্ধে ডাকাতি-ছিনতাই ও হামলার অভিযোগ, জিম্মি এলাকাবাসী

জাওয়ান উদ্দিন, কক্সবাজার
  • আপডেট সময় : ০৫:১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সমিতি বাজার এলাকায় কথিত শীর্ষ সন্ত্রাসী জাহেদ ও তার বাহিনীর বিরুদ্ধে ভয়াবহ সন্ত্রাস, ডাকাতি, ছিনতাই, হামলা ও দখলবাজির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সন্ধ্যার পর থেকেই পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করে এবং সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহেদ প্রকাশ “ছিনতাইকারী জাহেদ”-এর বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় ডাবল মার্ডার, অস্ত্র, ছিনতাই, চুরি ও মারামারিসহ প্রায় দুই ডজন মামলা রয়েছে। বছরের অধিকাংশ সময় কারাগারে থাকলেও জামিনে বের হয়ে তিনি আবারও এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ রয়েছে, গত কয়েক মাস ধরে সন্ধ্যার পর জাহেদের নেতৃত্বে একটি সংঘবদ্ধ বাহিনী অস্ত্র নিয়ে এলাকায় প্রকাশ্যে মহড়া দেয় এবং ডাকাতি ও ছিনতাই চালায়। ভয়ে এলাকাবাসী রাত হলেই ঘরের দরজা-জানালা বন্ধ করে থাকতে বাধ্য হন। স্থানীয়দের অভিযোগ, জাহেদ প্রকাশ্যে ঘর দখল, হামলা ও হত্যার হুমকিও দিয়ে আসছেন।

গত ১১ মে ২০২৬ রাতে সমিতি বাজার এলাকার পিটি স্কুল সংলগ্ন এক প্রবাসীর বাড়িতে হামলার ঘটনা ঘটে। প্রবাসীর স্ত্রী ছকিনা বেগম অভিযোগ করেন, তার স্বামী বিদেশে থাকায় দীর্ঘদিন ধরে জাহেদ বাহিনী তাদের ভয়ভীতি দেখিয়ে আসছিল।

একপর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা চালিয়ে ঘরের টিনের গেইট কেটে ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় তারা প্রায় দুই ভরি স্বর্ণালংকার ও নগদ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার পর ছকিনা বেগম বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় ১১ জনকে আসামি করে একটি এজাহার দায়ের করেছেন। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় রয়েছে বলে জানিয়েছেন তিনি।

একই রাতে স্থানীয় ব্যবসায়ী টিটুর ওপরও হামলার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, জাহেদের নেতৃত্বে সন্ত্রাসীরা টিটুর মাথায় গুলি চালিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে। পরে পুলিশকে খবর দেওয়া হলেও অভিযুক্তরা পালিয়ে যায়। এ ঘটনায়ও থানায় মামলা হয়েছে।

ভুক্তভোগী টিটু অভিযোগ করেন, এলাকায় পুলিশ ফাঁড়ি থাকলেও সন্ত্রাসীদের দৌরাত্ম্য বন্ধ হচ্ছে না। বরং কিছু অসাধু সদস্যের বিরুদ্ধে সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি।

স্থানীয়দের ভাষ্য, মাগরিবের পর একা চলাফেরা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। কয়েকজন মিলে চলাফেরা না করলে ছিনতাই বা হামলার শিকার হওয়ার আশঙ্কা থাকে। তারা দ্রুত জাহেদ ও তার বাহিনীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, উভয় পক্ষ থেকেই থানায় এজাহার দায়ের হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, “তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে। স্থানীয়দের বক্তব্য ও তার অতীত রেকর্ডও ভালো নয়। উপর মহল থেকে নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তবে এ বিষয়ে বক্তব্য নিতে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ নাদিম আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কক্সবাজার পৌরসভার সমিতি বাজার এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের দৌরাত্ম্যে আতঙ্কিত স্থানীয়রা, একাধিক হামলা ও লুটপাটের অভিযোগ

কক্সবাজারে অস্ত্র মহড়ায় ত্রাস: ‘জাহেদ বাহিনীর’ বিরুদ্ধে ডাকাতি-ছিনতাই ও হামলার অভিযোগ, জিম্মি এলাকাবাসী

আপডেট সময় : ০৫:১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬