ভোলাহাটে আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
ভোলাহাটে উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা: ঈদুল আজহা সামনে রেখে মাদকবিরোধী নজরদারি জোরদারের নির্দেশ
- আপডেট সময় : ০৮:৩৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

ভোলাহাট, ভোলাহাট | ১৮ মে ২০২৬: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটি, সমন্বয় কমিটি এবং বিভিন্ন এনজিও ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ সানাউল মোর্শেদ। সভায় থানার ওসির প্রতিনিধি এসআই মোঃ শাহিনুর রহমানসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ—আলহাজ্ব মোঃ পিয়ারজাহান, মোঃ ইয়াসিন আলী শাহ্ ও আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক চুটু উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর প্রকৌশলী, বরিন্দ বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর প্রকৌশলী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চাঁনশিকারী কোম্পানি কমান্ডার, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি, ফরেস্টার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং ভোলাহাট প্রেসক্লাবের সদস্যরা।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম, সামাজিক সমস্যা, বাল্যবিবাহ, ইভটিজিং এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভাপতির বক্তব্যে মোঃ সানাউল মোর্শেদ বলেন, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মাদক চোরাচালান ও অপতৎপরতা ঠেকাতেবর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ পুলিশ-কে বিশেষ নজরদারি বাড়াতে
তিনি আরও জানান, উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিংসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড রোধে মোবাইল কোর্ট পরিচালনা আরও জোরদার করা হবে। সভায় উপস্থিত এনজিও প্রতিনিধিদের সমন্বিতভাবে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানানো হয়।
ছবিক্যাপশন: ভোলাহাট উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় সভাপতিসহ উপস্থিত কর্মকর্তাদের একাংশ।














