চট্টগ্রাম ০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী অভিযান ও জনবান্ধব পুলিশিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতি

দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত সালথা থানার বাবলুর রহমান খান

মোঃ ইলিয়াছ খান, সালথা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর
  • আপডেট সময় : ০৫:২৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ৩০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দ্বিতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বাবলুর রহমান খান।

ফরিদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে শ্রেষ্ঠত্বের সম্মাননা স্মারক তুলে দেন ফরিদপুরের পুলিশ সুপার। জেলা পুলিশ প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সালথা থানায় যোগদানের পর থেকেই ওসি মোঃ বাবলুর রহমান খান আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে এলাকায় দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধ, মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিয়ে তিনি ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।

জেলা পুলিশের মূল্যায়নে তাঁর পেশাদারিত্ব, কর্মদক্ষতা এবং জনসেবামূলক কার্যক্রমের ধারাবাহিক সফলতার জন্য তাঁকে আবারও জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়েছে।
পুরস্কার গ্রহণের পর অনুভূতি প্রকাশ করে ওসি মোঃ বাবলুর রহমান খান বলেন, “যেকোনো কাজের স্বীকৃতি দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেয়। এই অর্জন শুধু আমার একার নয়, সালথা থানার প্রতিটি পুলিশ সদস্যের অক্লান্ত পরিশ্রমের ফল। ফরিদপুরের পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “আমি সালথা থানাকে একটি সম্পূর্ণ নিরাপদ, দাঙ্গামুক্ত ও জনবান্ধব থানা হিসেবে গড়ে তুলতে চাই। এই লক্ষ্য বাস্তবায়নে সালথাবাসীর সহযোগিতা কামনা করছি।”
এদিকে, দ্বিতীয়বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় সালথা উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা ওসি বাবলুর রহমান খানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী অভিযান ও জনবান্ধব পুলিশিংয়ে বিশেষ অবদানের স্বীকৃতি

দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত সালথা থানার বাবলুর রহমান খান

আপডেট সময় : ০৫:২৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬