আশাশুনি অফিসার্স ক্লাবের আয়োজনে বিদায়ী ২০ কর্মকর্তাকে শুভেচ্ছা স্মারক প্রদান
আশাশুনিতে ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান
- আপডেট সময় : ০৬:২৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ৩২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত ২০ কর্মকর্তাকে বদলী ও অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৬ মে) বেলা ১২টায় আশাশুনি অফিসার্স ক্লাবের উদ্যোগে অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার্স ক্লাবের সভাপতি শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম।
সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস, পিআইও মোঃ আমিরুল ইসলাম, নির্বাচন অফিসার ওয়াহিদ মুরাদ, আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাল, হিসাব রক্ষণ কর্মকর্তা মোমিন আহমেদ, একাডেমিক সুপারভাইজার হাসানুজ্জামান, ইউআরসি ইন্সট্রাক্টর বৈদ্য নাথ, আশাশুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকাশ হোসেন ও কোষাধ্যক্ষ এস এম মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে বদলিজনিত বিদায়ী কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোঃ সাইফুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলী সোহাল জুয়েল, সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক সন্ন্যাসী কুমার মন্ডল, আনসার ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর দেবু বিশ্বাস, সহকারী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রকিব, মোঃ শাহাজাহান আলী, মোঃ আবু সেলিম ও গৌরাঙ্গ গাইনসহ বিভিন্ন কর্মকর্তাকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
এছাড়া অবসরজনিত বিদায়ী সিনিয়র উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা পরিমল কুমার দাস এবং উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মশিউর রহমানকেও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী কর্মকর্তাদের কর্মদক্ষতা, সততা ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন এবং তাঁদের ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেন।














