চট্টগ্রাম ০৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

কসবা পৌরসভার আড়াইবাড়ি এলাকায় পুলিশের অভিযানে উদ্ধার ৬ কেজি গাঁজা

কসবায় অটোরিক্সায় মাদক বহনকালে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আলমগীর গ্রেফতার

জাহাঙ্গীর আলম, জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
  • আপডেট সময় : ০৪:০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিক্সায় মাদক বহনের সময় ৬ কেজি গাঁজাসহ আলমগীর নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ। বুধবার (১৩ মে) বিকাল ৫টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কসবা থানা পুলিশের একটি টিম কসবা পৌরসভার আড়াইবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় সন্দেহভাজন একটি ব্যাটারিচালিত অটোরিক্সা থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে অটোরিক্সা থেকে ০৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনের অভিযোগে আলমগীরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আলমগীর কসবা উপজেলার চাটুয়াখোলা এলাকার মৃত শাহ আলমের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, তার বিরুদ্ধে পূর্বে আরও তিনটি মাদক মামলা রয়েছে।

উদ্ধারকৃত গাঁজা ও ব্যবহৃত অটোরিক্সা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় কসবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
কসবা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কসবা পৌরসভার আড়াইবাড়ি এলাকায় পুলিশের অভিযানে উদ্ধার ৬ কেজি গাঁজা

কসবায় অটোরিক্সায় মাদক বহনকালে ৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আলমগীর গ্রেফতার

আপডেট সময় : ০৪:০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬