চট্টগ্রাম ১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

হরতকিতলা, আমতলা, জোড়া ব্রিজসহ একাধিক স্থানে হামলা; আহতদের র‍্যাবিস টিকা, কুকুর নিয়ন্ত্রণে প্রশাসনের উদ্যোগ

কালিয়াকৈরে বেওয়ারিশ পাগলা কুকুরের তাণ্ডব: বিভিন্ন স্থানে কামড়ে আহত অন্তত ১২, এলাকায় চরম আতঙ্ক

শাকিল হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:২৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কালিয়াকৈর, গাজীপুর | ১৪ মে ২০২৬ :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা জুড়ে বেওয়ারিশ একটি উন্মত্ত (পাগলা) কুকুরের তাণ্ডবে অন্তত ১২ জন মানুষ আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) দিনভর উপজেলার হরতকিতলা, আমতলা, জোড়া ব্রিজ এলাকা, লতিফপুর, টিএন্ডটি রেললাইন সংলগ্ন এলাকা, হাইটেক ফ্লাইওভারের নিচে এবং সমাহারের গেটের সামনে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের ওপর আকস্মিক হামলা চালায় কুকুরটি।

আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং জলাতঙ্ক (র‍্যাবিস) প্রতিরোধী টিকা প্রদান করা হয়েছে।
স্থানীয়রা জানান, কুকুরটি হঠাৎ করেই মানুষকে তাড়া করে কামড়াতে শুরু করলে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের নিরাপত্তা নিয়ে পরিবারগুলো দুশ্চিন্তায় পড়েন। অনেকেই ছোট শিশুদের ঘরের বাইরে যেতে দিচ্ছেন না।

স্থানীয় বাসিন্দা মো. রাসেল বলেন, “হঠাৎ করে কুকুরটি মানুষকে কামড়াতে শুরু করলে এলাকায় ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত কুকুরটি আটক বা নিধন করা প্রয়োজন।”
আরেক বাসিন্দা রায়হান জানান, “দিনভর মানুষ আতঙ্কের মধ্যে চলাফেরা করছে। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ জরুরি।”
কর্তব্যরত চিকিৎসক ডাঃ অজিদ বলেন, “কুকুরে কামড় দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে এসে চিকিৎসা নেওয়া অত্যন্ত জরুরি। আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা ও র‍্যাবিস প্রতিরোধী টিকা দেওয়া হচ্ছে।”

কালিয়াকৈর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাহিদ তাল্লুকদার জানান, “বিষয়টি জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। জনসাধারণকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত বেওয়ারিশ কুকুরটি আটক বা নিয়ন্ত্রণে আনার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে স্থায়ী ব্যবস্থা না নিলে এ ধরনের ঘটনা ভবিষ্যতে আরও বাড়তে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

হরতকিতলা, আমতলা, জোড়া ব্রিজসহ একাধিক স্থানে হামলা; আহতদের র‍্যাবিস টিকা, কুকুর নিয়ন্ত্রণে প্রশাসনের উদ্যোগ

কালিয়াকৈরে বেওয়ারিশ পাগলা কুকুরের তাণ্ডব: বিভিন্ন স্থানে কামড়ে আহত অন্তত ১২, এলাকায় চরম আতঙ্ক

আপডেট সময় : ০২:২৮:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬