রুহুল্লাহাট এলাকায় অভিযান চালিয়ে গাঁজার পুরিয়াসহ আটক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজা
বাঁশখালীতে গাঁজাসহ বৃদ্ধ আটক, ভ্রাম্যমাণ আদালতের ৬ মাসের কারাদণ্ড
- আপডেট সময় : ১০:২৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ ১২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার রুহুল্লাহাট এলাকায় গাঁজাসহ মোঃ মুজিবুর রহমান (৫৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
জানা গেছে, বুধবার (১৩ মে ২০২৬) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী (আকন)। এ সময় বাঁশখালী থানা পুলিশ-এর একটি দল অভিযানে সহযোগিতা করে।
অভিযান চলাকালে রুহুল্লাহাট এলাকা থেকে মোঃ মুজিবুর রহমানকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে তার কাছ থেকে বিক্রির উদ্দেশ্যে বহন করা কয়েকটি গাঁজার পুরিয়া উদ্ধার করা হয় বলে জানিয়েছে প্রশাসন।
ভ্রাম্যমাণ আদালত তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোষী সাব্যস্ত করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযানের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।






















