চট্টগ্রাম ০৫:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

তরুণদের সম্পৃক্ত করে থ্যালাসেমিয়া প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান

আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবসে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ-এ সেমিনার: বিয়ের আগে রক্ত পরীক্ষার আহ্বান

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ০৮:৪৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী | ১৩ মে ২০২৬: আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। “অদৃশ্য ও অনির্ণীত থ্যালাসেমিয়া, জাতির জন্য খুঁজে বের করা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১৩ মে) দুপুর ১২টায় রাজশাহী নগরীর শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের মনিউকিল স্মৃতি মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারটির আয়োজন করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এর হেমাটোলজি বিভাগ। সহযোগিতায় ছিল এসএনসি ব্লাড ডোনেশন ক্লাব। সার্বিক সহায়তা প্রদান করে স্পর্শ ফাউন্ডেশন ও বিকন ফার্মাসিউটিক্যালস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ তরিকুল আলম সিদ্দিকি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ মোঃ মুর্শেদ জামান মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মোঃ শরিফুল আলম, প্রফেসর কামরুজ্জামানসহ অন্যান্য শিক্ষক ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তরোগ, যা প্রতিরোধযোগ্য—যদি বিয়ের পূর্বে রক্ত পরীক্ষা নিশ্চিত করা যায়। তারা তরুণ প্রজন্মকে এ বিষয়ে সচেতন হওয়ার এবং পরিবার ও সমাজে বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে থ্যালাসেমিয়া রোগ নির্ণয়, ক্যারিয়ার শনাক্তকরণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা জানান, নিয়মিত সচেতনতা কার্যক্রম, প্রাক-বিবাহ রক্ত পরীক্ষা এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সেমিনারের মাধ্যমে থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

তরুণদের সম্পৃক্ত করে থ্যালাসেমিয়া প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান

আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবসে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজ-এ সেমিনার: বিয়ের আগে রক্ত পরীক্ষার আহ্বান

আপডেট সময় : ০৮:৪৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬