চট্টগ্রাম ১২:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

জলবায়ু পরিবর্তন ও ১৯৭০ সালের ভোলা দুর্যোগ নিয়ে নির্মিত সচেতনতামূলক প্রামাণ্যচিত্রে অভিনয় করলেন পূর্ণিমা

নতুন আঙ্গিকে ফিরলেন অভিনেত্রী পূর্ণিমা

বিনোদন ডেস্ক, সারাদেশ৭১
  • আপডেট সময় : ১১:২৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৮৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা দীর্ঘদিন পর নতুন একটি সচেতনতামূলক প্রামাণ্যচিত্রে অংশ নিয়ে আবারও আলোচনায় এসেছেন। জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষের টিকে থাকার সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘অস্তিত্বের লড়াই’ শিরোনামের এই প্রামাণ্যচিত্র।

প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন ‘প্রেমের তাজমহল’খ্যাত চলচ্চিত্র পরিচালক গাজী মাহবুব। এতে ১৯৭০ সালে ভোলা জেলায় সংঘটিত ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের করুণ ইতিহাস তুলে ধরা হয়েছে। একই সঙ্গে বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়গুলোও এতে স্থান পেয়েছে।

সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি)-তে প্রামাণ্যচিত্রটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। জানা গেছে, এটি নির্মিত হয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা মানবসুর উন্নয়ন সংস্থা (মাউস)–এর উদ্যোগে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সোহরাব লাভু-এর পরিকল্পনা ও গ্রন্থনায় নির্মিত হয়েছে ‘অস্তিত্বের লড়াই’।

প্রামাণ্যচিত্রে যুক্ত হওয়ার অনুভূতি প্রকাশ করে পূর্ণিমা বলেন, “এই কাজটির মূল ভাবনা আমার খুব ভালো লেগেছে। মানুষকে সচেতন করার দায়িত্ববোধ থেকেই আমি এতে অংশ নিয়েছি। ইতিবাচক ও জনসচেতনতামূলক কাজে সবসময় থাকতে চাই।”

নির্মাতা গাজী মাহবুব জানান, ১৯৭০ সালের ভয়াবহ ভোলা ট্র্যাজেডির বাস্তবতা এবং জলবায়ু পরিবর্তনের বর্তমান প্রভাবের মধ্যে একটি সংযোগ তুলে ধরা হয়েছে এই প্রামাণ্যচিত্রে। দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ কার্যক্রমেও এটি প্রদর্শন করা হবে। পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি।

প্রামাণ্যচিত্রটিতে পূর্ণিমার পাশাপাশি আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শিবা শানু, তানহা তাসনিয়া, শিরিন শিলা, মৌ খান এবং জয় চৌধুরীসহ চলচ্চিত্রাঙ্গনের আরও পরিচিত মুখ।

জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে সচেতনতা তৈরিতে ‘অস্তিত্বের লড়াই’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জলবায়ু পরিবর্তন ও ১৯৭০ সালের ভোলা দুর্যোগ নিয়ে নির্মিত সচেতনতামূলক প্রামাণ্যচিত্রে অভিনয় করলেন পূর্ণিমা

নতুন আঙ্গিকে ফিরলেন অভিনেত্রী পূর্ণিমা

আপডেট সময় : ১১:২৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬