চট্টগ্রাম ০২:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ঈদুল আজহা সামনে রেখে সীমান্তে কড়া নজরদারি, পৃথক চার বিওপি থেকে উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সাঁড়াশি অভিযান: ৫৩ বিজিবির জালে ৪টি ভারতীয় গরু, বাজারমূল্য ৯.৪ লাখ টাকা

মাহিদুল ইসলাম ফরহাদ
  • আপডেট সময় : ০৪:৩৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ | ১৩ মে ২০২৪:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক সাঁড়াশি অভিযান চালিয়ে ০৪টি ভারতীয় গরু জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ডের চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। সোমবার (১৩ মে) সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চারটি বিশেষ টহলদল জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ও সূর্যনারায়নপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালায়। অভিযানে পৃথক চারটি বিওপি এলাকা থেকে মোট ০৪টি গরু জব্দ করা হয়।

অভিযানের বিস্তারিত নিম্নরূপ:
হাকিমপুর বিওপি: সুন্দরপুর ইউনিয়নের সোনাদিয়াচর গ্রাম থেকে ০১টি গরু
ফরিদপুর বিওপি: সুন্দরপুর ইউনিয়নের কদমতলী গ্রাম থেকে ০১টি গরু
মনাকষা বিওপি: সুন্দরপুর ইউনিয়নের চাচ্চুরচর গ্রাম থেকে ০১টি গরু
জহুরপুর বিওপি: সূর্যনারায়নপুর ইউনিয়নের নিশিপাড়া গ্রাম থেকে ০১টি গরু

জব্দকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৪০ হাজার টাকা। আইনানুগ প্রক্রিয়া শেষে গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্তে গরু চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দুর্গম সীমান্ত এলাকা, চরাঞ্চল ও নদীপথে বিশেষ টহল, অতিরিক্ত চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, চলতি মে মাসে এ পর্যন্ত ৫৩ বিজিবি তাদের দায়িত্বপূর্ণ এলাকায় মোট ১৬টি গরু জব্দ করেছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৯ লাখ ৪০ হাজার টাকা। বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান রোধে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঈদুল আজহা সামনে রেখে সীমান্তে কড়া নজরদারি, পৃথক চার বিওপি থেকে উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সাঁড়াশি অভিযান: ৫৩ বিজিবির জালে ৪টি ভারতীয় গরু, বাজারমূল্য ৯.৪ লাখ টাকা

আপডেট সময় : ০৪:৩৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬