চট্টগ্রাম ০৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বৃক্ষরোপণ, ড্রেন পরিষ্কার, মশক নিধন ও নাগরিক সেবায় সমন্বিত উদ্যোগের ঘোষণা

রাজশাহীকে সবুজ-সুন্দর ও স্বাস্থ্যকর নগরী গড়ার পরিকল্পনা: বরেন্দ্র প্রেসক্লাব নেতাদের সঙ্গে মতবিনিময়ে রাসিক প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৩৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী | ১২ মে ২০২৬ :
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেছেন, নগর উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং পরিবেশবান্ধব রাজশাহী গড়তে তার উদ্যোগ অব্যাহত রয়েছে। নগরবাসীর প্রত্যাশা পূরণে সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দিয়ে তিনি রাজশাহীকে আরও সবুজ, সুন্দর, স্বাস্থ্যকর ও শান্তির নগরী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

মঙ্গলবার বিকেলে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব-এর নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় প্রেসক্লাব নেতারা ফুটপাত দখলমুক্তকরণ, শিল্পায়ন, কর্মসংস্থান, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, মশক নিধন ও নগর সৌন্দর্যবর্ধনসহ বিভিন্ন বিষয়ে প্রস্তাব তুলে ধরেন। রাসিক প্রশাসক তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং ধাপে ধাপে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর থেকেই নগরীর গাছপালার পরিচর্যা ও নিয়মিত পানি প্রদান নিশ্চিত করা হয়েছে। আসন্ন বর্ষা মৌসুমে তিন লক্ষাধিক বৃক্ষরোপণের একটি বৃহৎ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগরবাসীর মাঝে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কার, ফগার স্প্রে কার্যক্রম জোরদার, সড়কের খানাখন্দ চিহ্নিত করে মেরামত এবং নতুন সৌন্দর্যবর্ধন স্কিম বাস্তবায়নের কথাও তিনি তুলে ধরেন।

স্বাস্থ্যসচেতনতায় সফলতার কথা উল্লেখ করে তিনি বলেন, হাম-রুবেলা প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট তৈরি করে বাড়ি বাড়ি বিতরণ করা হয়েছে। ফলে টিকাদানে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে।
সভায় উপস্থিত প্রেসক্লাব নেতারা গণমাধ্যমের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বৃক্ষরোপণ, ড্রেন পরিষ্কার, মশক নিধন ও নাগরিক সেবায় সমন্বিত উদ্যোগের ঘোষণা

রাজশাহীকে সবুজ-সুন্দর ও স্বাস্থ্যকর নগরী গড়ার পরিকল্পনা: বরেন্দ্র প্রেসক্লাব নেতাদের সঙ্গে মতবিনিময়ে রাসিক প্রশাসক

আপডেট সময় : ০৭:৩৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬