চট্টগ্রাম ০৮:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ভোলাহাটে গ্রামপুলিশ নজরুলের অবসর উপলক্ষে ওসির সংবর্ধনা

ভোলাহাটে ৩০ বছর সেবা শেষে গ্রামপুলিশ নজরুলের অবসর, ওসির ফুলেল সংবর্ধনা

এম. এস. আই শরীফ
  • আপডেট সময় : ১০:০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলাহাট, ভোলাহাট | ১২ মে ২০২৬:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে দীর্ঘ ৩০ বছর গ্রামপুলিশের দায়িত্ব পালন শেষে অবসরে গেলেন সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড চরধরমপুর গ্রামের বাসিন্দা মোঃ নজরুল ইসলাম (৬৭)। অবসর উপলক্ষে ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়ে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করেন ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক।

মঙ্গলবার (১২ মে) দুপুরে ওসির কার্যালয়ে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে নজরুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে আপ্যায়ণের মাধ্যমে তার হাতে জায়নামাজ, টুপি, তসবিহ ও আতরসহ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এ সময় থানার এসআই, পুলিশ সদস্য এবং চার ইউনিয়নের গ্রামপুলিশ দফাদার ও সদস্যরা উপস্থিত ছিলেন।

মোঃ নজরুল ইসলাম চরধরমপুর গ্রামের মৃত পোরা শেখের ছেলে। তিনি তিন দশক ধরে ইউনিয়ন পরিষদ ও বাংলাদেশ পুলিশ–এর সঙ্গে সমন্বয় করে এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রামীণ নিরাপত্তা ও জনসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দায়িত্বশীলতা, সততা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই এই সংবর্ধনা আয়োজন করা হয় বলে জানান উপস্থিত কর্মকর্তারা।

ওসি মোঃ আব্দুল বারিক বলেন, “গ্রামপুলিশরা নীরবে জনসেবায় বড় ভূমিকা রাখেন। নজরুল ইসলামের দীর্ঘ কর্মজীবন নতুনদের জন্য অনুকরণীয় উদাহরণ।” বিদায় মুহূর্তে নজরুল ইসলাম কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের কাছে দোয়া চান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভোলাহাটে গ্রামপুলিশ নজরুলের অবসর উপলক্ষে ওসির সংবর্ধনা

ভোলাহাটে ৩০ বছর সেবা শেষে গ্রামপুলিশ নজরুলের অবসর, ওসির ফুলেল সংবর্ধনা

আপডেট সময় : ১০:০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬