চট্টগ্রাম ০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

জলবায়ু পরিবর্তন, নদীর পানি প্রবাহ ও টেকসই কৃষি নিয়ে আলোচনা

মানিকগঞ্জে বারসিক’র উদ্যোগে এগ্রোইকোলজি মেলা ও মাঠ পরিদর্শন অনুষ্ঠিত

মুকতার হোসেন
  • আপডেট সময় : ০২:৪৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৮২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জ | ১১ মে ২০২৬ :
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক-এর উদ্যোগে এবং মানিকগঞ্জ গ্রিন কোয়ালিশনের আয়োজনে এগ্রোইকোলজি মেলা ও মাঠ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনসংগঠনের সহযোগিতায় আয়োজিত এ মেলায় কৃষি, পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রিন কোয়ালিশনের সদস্য হোছেন আলী মাস্টার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বারসিক মানিকগঞ্জ আঞ্চলিক সমন্বয়কারী বিমল রায়।

এগ্রোইকোলজি মেলায় অংশগ্রহণ করেন আন্তর্জাতিক ধান গবেষণা প্রতিনিধি দল, এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংকের কান্ট্রি প্রতিনিধিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

এছাড়া উপস্থিত ছিলেন বারসিক ঢাকা কার্যালয়ের পরিচালক কৃষিবিদ এবিএম তৌহিদুল আলম, মানিকগঞ্জ অঞ্চলের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ইউপি সদস্য, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় জনসংগঠন, যুব সংগঠন, নারী সংগঠনের প্রতিনিধি, এগ্রোইকোলজি লার্নিং সেন্টারের কৃষক, শতবাড়ি ও পুষ্টিবাড়ির কৃষকসহ শতাধিক কৃষক-কৃষাণী।

মেলায় অংশগ্রহণকারী প্রতিনিধি দল মাঠ পরিদর্শন করেন এবং স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় করেন। এসময় জলবায়ু পরিবর্তনের প্রভাব, টেকসই কৃষি ব্যবস্থা এবং ইছামতি, কালীগঙ্গা ও ধলেশ্বরী নদীর পানি প্রবাহ সংকট নিয়ে আলোচনা করা হয়।

স্থানীয়রা জানান, নদীগুলো বিভিন্ন স্থানে বাধাগ্রস্ত হওয়ায় পানি প্রবাহ স্বাভাবিক নেই। ফলে আমন ধানসহ বিভিন্ন ফসল উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ছে। কৃষকরা নদীগুলো সচল করা এবং সুইচগেট নির্মাণের মাধ্যমে সুষ্ঠু পানি ব্যবস্থাপনার দাবি জানান।

মাঠ পরিদর্শন শেষে এগ্রোইকোলজি মেলায় কৃষকরা স্থানীয় জাতের বীজ বৈচিত্র্য, কৃষি যন্ত্রপাতি, নিরাপদ খাদ্য, অচাষকৃত উদ্ভিদ ও মাটির বৈচিত্র্য নিয়ে বিভিন্ন স্টল প্রদর্শন করেন।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, মানিকগঞ্জের পুটাইল ইউনিয়নের গোস্তা ও মানতা অঞ্চল কৃষিভিত্তিক এলাকা হিসেবে পরিচিত। এখানে আমন ধানের ব্যাপক আবাদ হলেও নদীর স্বাভাবিক পানি প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় কৃষি উৎপাদন হুমকির মুখে পড়ছে। টেকসই কৃষি ও জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর পানি ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জলবায়ু পরিবর্তন, নদীর পানি প্রবাহ ও টেকসই কৃষি নিয়ে আলোচনা

মানিকগঞ্জে বারসিক’র উদ্যোগে এগ্রোইকোলজি মেলা ও মাঠ পরিদর্শন অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৪৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬