চট্টগ্রাম ০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

কচুয়া পৌরসভা ও রহিমানগরে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক, আদালতে প্রেরণ

কচুয়ায় বিশেষ অভিযানে ৩ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ২

আনোয়ার হোসেন (রাজ)
  • আপডেট সময় : ০৫:৩৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদপুরের কচুয়া থানার পৃথক বিশেষ অভিযানে ৩ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে কচুয়া পৌরসভা ও রহিমানগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলামের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসআই (নিরস্ত্র) মোঃ আবু তাহের মোল্লা সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার কড়াইয়া এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ ওমর ফারুক (২৭) কে আটক করেন।

আটককৃত ওমর ফারুকের হেফাজত থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি করইশ (প্রধানীয়া বাড়ি) এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি কুটিয়া লক্ষীপুর বেপারী বাড়িতে বসবাস করছিলেন।

এ ঘটনায় কচুয়া থানায় মামলা নং-২৮, তারিখ ১০/০৫/২০২৬ ইং, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

অপরদিকে, এসআই (নিরস্ত্র) জহিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রহিমানগর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী মোশারফ ওরফে শিপন (৩০) কে আটক করা হয়। তার হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত শিপন সাতবাড়ীয়া (মাইজের বাড়ি) এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে কচুয়া থানায় মামলা নং-২৯, তারিখ ১০/০৫/২০২৬ ইং, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার দুই আসামিকে সোমবার ১১ মে ২০২৬ তারিখে যথাযথ পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কচুয়া পৌরসভা ও রহিমানগরে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক, আদালতে প্রেরণ

কচুয়ায় বিশেষ অভিযানে ৩ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ২

আপডেট সময় : ০৫:৩৫:২৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬