চট্টগ্রাম ০৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

১৭ বছর আগের হত্যা মামলার জের টেনে নতুন হামলার অভিযোগ

রাজশাহীতে লিচু বাগান পাহারায় যুবক ও মায়ের ওপর হামলা-লুট, পুরনো শত্রুতার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০০:১৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬ ১১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীঃ  রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকায় লিজ নেওয়া লিচু বাগান পাহারা দেওয়ার সময় এক যুবক ও তার মায়ের ওপর হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, দীর্ঘদিনের শত্রুতার জেরেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।

অভিযোগ অনুযায়ী, মো. মেহেদী হাসান বাপ্পি নামের ওই যুবক ঘটনাদিন বাগানে পাহারারত ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে কয়েকজন ব্যক্তি বাগানে প্রবেশ করে তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে মারধর করে গুরুতর আহত করা হয় বলে পরিবার জানিয়েছে। খবর পেয়ে তার মা নূরজাহান পারভীন ঘটনাস্থলে গেলে তাকেও মারধর ও লাঞ্ছিত করা হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, হামলাকারীরা বাপ্পির কাছে থাকা প্রায় ৩ লাখ টাকা এবং নূরজাহান পারভীনের গলা থেকে প্রায় ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ও কিছু নগদ অর্থ নিয়ে যায়।
সোমবার (১১ মে) রাজশাহী নগরের রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা দাবি করেন, এই হামলা বিচ্ছিন্ন নয়; প্রায় ১৭ বছর আগে সংঘটিত একটি হত্যা মামলার আসামিদের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে এ ঘটনা ঘটেছে। তারা জানান, ওই মামলার বিচার এখনো শেষ হয়নি এবং আসামিরা জামিনে থেকে তাদের ওপর চাপ সৃষ্টি করে আসছেন।

নূরজাহান পারভীনের দায়ের করা লিখিত অভিযোগে কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া পুরনো হত্যা মামলার একাধিক আসামির পরোক্ষ সংশ্লিষ্টতার অভিযোগও তোলা হয়।

এ বিষয়ে চন্দ্রিমা থানা পুলিশ-এর অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, অভিযোগ তদন্ত করা হয়েছে। তার ভাষ্য, “প্রকৃত দোষী বাপ্পি। যদি মামলা নিতে হয় তবে বাপ্পির বিরুদ্ধে নিতে হবে।”

ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। তারা দ্রুত তদন্ত, জড়িতদের গ্রেফতার এবং আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এলাকাবাসীর মধ্যেও এ ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

১৭ বছর আগের হত্যা মামলার জের টেনে নতুন হামলার অভিযোগ

রাজশাহীতে লিচু বাগান পাহারায় যুবক ও মায়ের ওপর হামলা-লুট, পুরনো শত্রুতার অভিযোগ

আপডেট সময় : ০৭:০০:১৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬