চট্টগ্রাম ১২:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

দাঙ্গা-সংঘর্ষ দমনে কঠোর অবস্থান, গ্রেফতার ২০-২৩ জন; স্থানীয়দের প্রশংসায় ভাসছেন সালথা থানার ওসি

অপরাধ দমনে নিরপেক্ষ ভূমিকা, প্রশংসায় ভাসছেন সালথা থানার ওসি

মোঃ ইলিয়াছ খান, সালথা উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:২৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুর জেলার সালথা উপজেলা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান। থানায় যোগদানের পর থেকেই তিনি মাদক, জুয়া, দাঙ্গা-হাঙ্গামা ও বিভিন্ন অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণ করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

বিশেষ করে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি গ্রামে সংঘটিত রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ওসি বাবলুর রহমান খান তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করেন। সংঘর্ষে জড়িত উভয় পক্ষের অন্তত ২০ থেকে ২৩ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ব্যাপক তৎপরতা চালায়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরে এলাকায় দাঙ্গা, মারামারি ও সামাজিক অস্থিরতা বিরাজ করছিল। তবে বর্তমান ওসির দায়িত্ব গ্রহণের পর থেকে পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে দাবি করেন এলাকাবাসী।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কৃষক বলেন, “সালথা থানার ওসি ও পুলিশের সদস্যরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। মাদক, জুয়া ও বিভিন্ন অপরাধ নির্মূলে তারা নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছেন।”

আরেক স্থানীয় বাসিন্দা জানান, “বর্তমানে এলাকায় শান্তির পরিবেশ বিরাজ করছে। সাধারণ মানুষ নিরাপদে চলাফেরা করতে পারছে। ওসি বাবলুর রহমান খান কোনো পক্ষপাতিত্ব ছাড়াই দায়িত্ব পালন করছেন।”

স্থানীয় সচেতন মহল মনে করছে, অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের কারণে সালথায় শান্তি ও স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে। এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও পুলিশ প্রশাসন একইভাবে দায়িত্ব পালন করে একটি নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দাঙ্গা-সংঘর্ষ দমনে কঠোর অবস্থান, গ্রেফতার ২০-২৩ জন; স্থানীয়দের প্রশংসায় ভাসছেন সালথা থানার ওসি

অপরাধ দমনে নিরপেক্ষ ভূমিকা, প্রশংসায় ভাসছেন সালথা থানার ওসি

আপডেট সময় : ১০:২৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬