চট্টগ্রাম ০৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন প্রশাসন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন

যথাযোগ্য মর্যাদায় মানিকগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উদযাপন

মোহাম্মদ আলী, নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৩২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জ | ০৯ মে ২০২৬ :
“শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ” প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৯ মে) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি হলরুমে মানিকগঞ্জ জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা এবং সঞ্চালনায় ছিলেন জেলা কালচারাল অফিসার মোখলেসা হিলালী।

অনুষ্ঠানে “শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বেগম রোকেয়া গণপাঠাগার ও হীরালাল সেন সাহিত্য ও সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।

প্রবন্ধের ওপর আলোচনা করেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি অধ্যাপক আবুল ইসলাম সিকদার।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সাংস্কৃতিক কর্মী, কবি-সাহিত্যিক ও সুধীজন।

বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির মনন, সংস্কৃতি ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। তাঁর সাহিত্য, দর্শন ও সংগীত আজও মানবিকতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনায় মানুষকে উদ্বুদ্ধ করে।

আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে রবীন্দ্রসংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন প্রশাসন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন

যথাযোগ্য মর্যাদায় মানিকগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উদযাপন

আপডেট সময় : ০৯:৩২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬