গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, উদ্ধার ১০ পিস ইয়াবা
কচুয়ায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ মাদক মামলার দুই আসামি গ্রেফতার
- আপডেট সময় : ১২:১০:৩৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ১৫৮ বার পড়া হয়েছে

কচুয়া | ০৮ মে ২০২৬ :
চাঁদপুরের কচুয়া উপজেলায় যৌথ বাহিনী ও পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা সহ মাদক মামলার দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
থানা সূত্রে জানা যায়, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সাচার পুলিশ ক্যাম্পে কর্মরত এসআই (নিরস্ত্র) মোঃ শাহজাহান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আকানিয়া নাছিরপুর এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ জালাল প্রঃ শাহজালাল (৩৬)-কে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় কচুয়া থানায় মামলা নং-২২ (তারিখ: ০৮/০৫/২০২৬) রুজু করা হয়েছে, যা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় দায়ের করা হয়।
অন্যদিকে, একই থানার আরেকটি মামলায় (মামলা নং-১৭, তারিখ: ০৬/০৫/২০২৬) পলাতক আসামি নেহাল আহম্মেদ (৪০)-কে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন বলে পুলিশ জানায়।
গ্রেফতারকৃত দুই আসামিকে পরবর্তীতে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং অপরাধীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।














