চট্টগ্রাম ১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ড. মো. মো. ইস্রাফীল

নবগঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে ঢাবির অধ্যাপক ড. মো. ইস্রাফীল

মো. আরফান আলী
  • আপডেট সময় : ০৪:৩১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নবগঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. মো. ইস্রাফীল। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গত (৬ মে) প্রকাশিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’-এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. ইস্রাফীলকে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যোগদানের তারিখ থেকে চার বছর বা অবসর গ্রহণের তারিখ—যেটি আগে ঘটবে—সেই সময় পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

নিয়োগের সময় তিনি তার মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সরকারি সুবিধা পাবেন। একই সঙ্গে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

অধ্যাপক ড. মো. ইস্রাফীল ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করছেন। তিনি ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক পর্যায়ে ভারত, নেপাল, ভুটান, দক্ষিণ কোরিয়া, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে তিনি গবেষণা ও একাডেমিক কার্যক্রমে অংশ নিয়েছেন।

তিনি ভারতের ন্যাশনাল স্কুল অব ড্রামা থেকে স্নাতক সম্পন্ন করেন এবং কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্ট্রিট থিয়েটার বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণা ও কাজ পদ্ধতিগত অভিনয়, স্থানীয় নাট্যরীতি ও সামাজিক থিয়েটার চর্চায় বিশেষ অবদান রাখে বলে জানা গেছে।

নিয়োগের খবর প্রকাশের পর থেকেই ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন স্থানে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দনের ঢল নেমেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক ড. মো. মো. ইস্রাফীল

নবগঠিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে ঢাবির অধ্যাপক ড. মো. ইস্রাফীল

আপডেট সময় : ০৪:৩১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬