চট্টগ্রাম ০৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সেজদারত অবস্থায় পেছন থেকে হামলা; ঘটনাস্থল পরিদর্শন করে সন্দেহভাজন যুবক গ্রেফতার

শ্রীমঙ্গলে ফজরের নামাজে সেজদায় বৃদ্ধ মুসল্লি হত্যা: মসজিদের ভেতর নৃশংস হামলায় মৃত্যু, আটক ১

বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ১৬২ বার পড়া হয়েছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে বৃদ্ধ মুসল্লি হত্যার ঘটনাস্থল

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীমঙ্গল, মৌলভীবাজার | ৪ মে ২০২৬ :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় মসজিদের ভেতরে ফজরের নামাজ চলাকালে সেজদারত অবস্থায় এক বৃদ্ধ মুসল্লিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রবিবার (৩ মে) ভোরে উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম লইয়ারকুল জামে মসজিদে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হাফিজ উল্লাহ (৮০) একই গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো তিনি ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যান। নামাজ চলাকালে সেজদায় থাকা অবস্থায় হঠাৎ এক ব্যক্তি পেছন দিক থেকে এসে তার ওপর হামলা চালায়। হামলাকারী তার চোখ, মুখ ও মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন।

নামাজ শেষে অন্যান্য মুসল্লিরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং সন্দেহভাজন হিসেবে একই গ্রামের বাসিন্দা জসিম মিয়া নামের এক যুবককে আটক করে।

শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) সজিব চৌধুরী জানান, “ঘটনার পরপরই আমরা অভিযান চালিয়ে একজনকে আটক করেছি। হত্যার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, এ নৃশংস হত্যাকাণ্ডে নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। সচেতন মহল এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সেজদারত অবস্থায় পেছন থেকে হামলা; ঘটনাস্থল পরিদর্শন করে সন্দেহভাজন যুবক গ্রেফতার

শ্রীমঙ্গলে ফজরের নামাজে সেজদায় বৃদ্ধ মুসল্লি হত্যা: মসজিদের ভেতর নৃশংস হামলায় মৃত্যু, আটক ১

আপডেট সময় : ০৭:৫০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬