চট্টগ্রাম ০৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

উৎসবমুখর পরিবেশে শেষ হলো প্রাথমিক স্কুল পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট

রাণীশংকৈলে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

মো. আরফান আলী
  • আপডেট সময় : ১১:১২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দল ট্রফি গ্রহণ করছে

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও | ২৯ এপ্রিল ২০২৬:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় উপজেলা পর্যায়ের প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৩টায় রাণীশংকৈল মিনি স্টেডিয়াম মাঠে এ খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজ খাদিজা বেগম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি ও নন্দুয়ার ইউনিয়ন বিএনপি সভাপতি জমিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী এবং যুগ্ম সম্পাদক লিটন প্রধানসহ স্থানীয় রাজনৈতিক ও শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এ সময় উপজেলা সহকারী শিক্ষা অফিসারগণসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষা কর্মকর্তা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় ভরনিয়া মাশালডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় ফরিদ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

রানার্স আপ হয় বালক বিভাগে রাউতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে ধুলঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয় বালক বিভাগে জনসন কিসকু (রাউতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়) এবং বালিকা বিভাগে সাদিয়া (ধুলঝাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়)।

খুদে খেলোয়াড়দের মনোমুগ্ধকর খেলায় দর্শকরা আনন্দ উপভোগ করেন। পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

খেলার ধারাভাষ্য প্রদান করেন আজিজার রহমান। খেলাটি পরিচালনা করেন জয়নুল আবেদীন, মোস্তাফিজুর রহমান বিপলু ও সাদেকুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

উৎসবমুখর পরিবেশে শেষ হলো প্রাথমিক স্কুল পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট

রাণীশংকৈলে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

আপডেট সময় : ১১:১২:২৬ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬