আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানে স্বীকৃতি পেল নগরকান্দা-সালথা জোন ও ওসি আজাদ
ফরিদপুরে শ্রেষ্ঠ সার্কেল নগরকান্দা-সালথা জোন, শ্রেষ্ঠ ওসি রসুল সামদানী আজাদ
- আপডেট সময় : ০৯:১৩:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ৯১ বার পড়া হয়েছে

ফরিদপুর | ২৯ এপ্রিল ২০২৬:
ফরিদপুর জেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নগরকান্দা-সালথা জোনকে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে মনোনীত করা হয়েছে। একইসঙ্গে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রসুল সামদানী আজাদ শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন।
জানা যায়, নগরকান্দা-সালথা জোনের সহকারী পুলিশ কমিশনারের নেতৃত্বে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় এ স্বীকৃতি প্রদান করা হয়।
অন্যদিকে, ওসি রসুল সামদানী আজাদ দায়িত্ব গ্রহণের পর থেকেই নগরকান্দা থানার সার্বিক পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন ঘটে। মাদকবিরোধী অভিযান জোরদার, সন্ত্রাস দমন, চুরি-ডাকাতি প্রতিরোধসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে তাঁর কার্যকর উদ্যোগ প্রশংসিত হয়েছে।
তিনি জনবান্ধব পুলিশিং কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। থানায় আগত সেবা প্রত্যাশীদের দ্রুত ও আন্তরিক সেবা প্রদান নিশ্চিত করায় তাঁর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে।
জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা জানান, দায়িত্বশীলতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এ সাফল্য অন্য পুলিশ সদস্যদেরও অনুপ্রাণিত করবে।
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় রসুল সামদানী আজাদকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ।
প্রতিক্রিয়ায় রসুল সামদানী আজাদ বলেন, “এই সম্মান শুধু আমার নয়, আমার থানার সকল সহকর্মীর সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও জনগণের সেবা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।”






















