চট্টগ্রাম ১০:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযান, গুদাম থেকে উদ্ধার বিপুল পরিমাণ চাউল

কালিয়াকৈরে লুট হওয়া ৫৯০ বস্তা চাউলসহ ট্রাক উদ্ধার, আটক ২

শাকিল হোসেন / কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৩১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

কালিয়াকৈর থানা পুলিশের অভিযানে লুট হওয়া ৫৯০ বস্তা চাউলসহ ট্রাক উদ্ধার করা হয়।

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কালিয়াকৈর, গাজীপুর | ২৮ এপ্রিল ২০২৬ :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অভিযান চালিয়ে ৫৯০ বস্তা চাউলসহ একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

কালিয়াকৈর থানা পুলিশের তথ্য অনুযায়ী, গত সোমবার সিরাজগঞ্জ থেকে ৬১০ বস্তা ভারতীয় কাটারীভোগ চাউল একটি ট্রাকে (ঢাকা মেট্রো ট-১২-৫০৫৮) করে ঢাকার উদ্দেশে রওনা হয়। পথে সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় একটি প্রাইভেটকার দিয়ে ট্রাকটি গতিরোধ করা হয়। এরপর অস্ত্রের মুখে ট্রাকের চালক ও হেলপারকে জিম্মি করে হাত-পা বেঁধে মহাসড়কের পাশে ফেলে রেখে ট্রাকসহ চাউল ছিনতাই করা হয়।

ঘটনার পর চাউলের মালিক মাহবুবুর রহমান সোহেল সিরাজগঞ্জের শিমলা থানায় অভিযোগ দায়ের করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় কালিয়াকৈর থানা পুলিশ অভিযান পরিচালনা করে মালামাল উদ্ধার করে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে কালিয়াকৈর বাজারের বিভিন্ন গুদাম—লিটন সরকার, স্বপন সাহা, আতাউল, মোজাম্মেল ও মোতালেবের গুদাম থেকে ৫৯০ বস্তা চাউল উদ্ধার করা হয়। একই সঙ্গে ফুলবাড়িয়ার কেএনবি বাজার থেকে ছিনতাই হওয়া ট্রাকটি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন—
১। লিটন সরকার (৪৪), পিতা: মৃত দিনেশ সরকার, ঠিকানা: কালিয়াকৈর স্কুলপাড়া, গাজীপুর
২। সুমন সাহা (৪২), পিতা: সুশীল সাহা, ঠিকানা: চৌকিদিঘী, সিলেট সদর, সিলেট
তিনি লিটনের দোকানের কর্মচারী বলে জানা গেছে।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযান চালিয়ে ট্রাকসহ ৫৯০ বস্তা চাউল উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযান, গুদাম থেকে উদ্ধার বিপুল পরিমাণ চাউল

কালিয়াকৈরে লুট হওয়া ৫৯০ বস্তা চাউলসহ ট্রাক উদ্ধার, আটক ২

আপডেট সময় : ০৯:৩১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬