চট্টগ্রাম ১১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

কালবৈশাখীর তাণ্ডবে ঠাকুরগাঁওয়ে কৃষি উৎপাদনে বড় ধাক্কা, ক্ষতিপূরণের দাবি কৃষকদের

ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড়ে বোরো ধান-ভুট্টা ও শাকসবজির ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষকরা

মো.আরফান আলী
  • আপডেট সময় : ০৯:৪৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ১০৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও জেলায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে প্রবল দমকা হাওয়া ও ভারী বৃষ্টিপাতে ব্যাপক কৃষি ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। জেলার বিভিন্ন এলাকায় বোরো ধান, ভুট্টা ও শাকসবজির ক্ষেত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় কৃষকরা জানিয়েছেন।

২৫ এপ্রিল রাতে আকস্মিক ঝড়ে পাকা ধান ও ভুট্টা অনেক জমিতে মাটিতে লুটিয়ে পড়ে, এতে ফসলের উৎপাদন নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন কৃষকেরা। ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের মধ্যে দেখা দিয়েছে গভীর দুশ্চিন্তা, কারণ অধিকাংশই ঋণের বোঝায় জর্জরিত।

স্থানীয় কৃষকরা জানান, ২৬ এপ্রিল রবিবার দুপুরের দিকে আবারও দমকা হাওয়ার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। অনেক জায়গায় গাছপালা উপড়ে পড়ার ঘটনাও ঘটেছে।

এর আগেও গত ১২-১৩ মার্চ একই ধরনের ঝড়-বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছিল, যা এখনো কাটিয়ে উঠতে পারেননি অনেকে। কৃষকদের অভিযোগ, এখনো তারা কোনো সরকারি প্রণোদনা বা ক্ষতিপূরণ পাননি।

এদিকে কৃষকের কাছে সময়মতো আবহাওয়া পূর্বাভাস পৌঁছাতে না পারা এবং প্রযুক্তির কার্যকর ব্যবহার না হওয়াকেও বড় সমস্যা হিসেবে দেখছেন তারা।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মো. আলমগীর কবীরের বক্তব্য জানতে চাইলে তিনি এড়িয়ে যান বলে অভিযোগ পাওয়া গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কালবৈশাখীর তাণ্ডবে ঠাকুরগাঁওয়ে কৃষি উৎপাদনে বড় ধাক্কা, ক্ষতিপূরণের দাবি কৃষকদের

ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড়ে বোরো ধান-ভুট্টা ও শাকসবজির ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় কৃষকরা

আপডেট সময় : ০৯:৪৮:০৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬