চট্টগ্রাম ০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

১০ দিন নিখোঁজ থাকার পর মরদেহ উদ্ধার, স্বজনদের আহাজারি—দ্রুত তদন্ত ও বিচার দাবি

প্রবাসে নির্মম পরিণতি: পিএইচডি শিক্ষার্থী জামিলের মৃত্যুতে এলাকায় কান্নার রোল

নাজমুল হাসান, প্রতিনিধি, জামালপুর
  • আপডেট সময় : ১০:৪২:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিখোঁজ থাকার ১০ দিন পর পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার হওয়ার খবরে তাঁর গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জে শোকের মাতম নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

নিহত জামিল আহমেদ (২৭) মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের মহিষবাথান গ্রামের জহুরুল হকের বড় ছেলে। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। উন্নত ভবিষ্যতের স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি দেওয়া এই মেধাবী শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জামিলের বাবা জহুরুল হক দীর্ঘদিন ধরে গাজীপুরের মাওনা এলাকায় বসবাস করেন। সেখানে থেকেই জামিলের পড়ালেখা ও বেড়ে ওঠা। পরিবারের বড় সন্তান হিসেবে তাঁকে ঘিরে ছিল সবার অনেক আশা-ভরসা।

শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, মহিষবাথান গ্রামের বাড়িতে স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনদের ভিড়। সবাই স্তব্ধ, কেউই যেন বিশ্বাস করতে পারছেন না এই মর্মান্তিক খবর। তবে বাড়িতে জামিলের বাবা-মা ও ছোট ভাই উপস্থিত ছিলেন না; তাঁদের ঘরে তালা ঝুলতে দেখা গেছে।

জামিলের চাচা জিয়াউল হক বলেন, “আমার ভাতিজা খুবই মেধাবী ছিল। উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিল। কীভাবে এই ঘটনা ঘটল, আমরা কিছুই বুঝতে পারছি না। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

জামিলের বাবার বন্ধু জসিম উদ্দিন জানান, ছোটবেলা থেকেই জামিল শান্ত, ভদ্র ও মেধাবী ছিলেন। বন্ধুদের কাছে তিনি ছিলেন নির্ভরযোগ্য একজন মানুষ। তাঁর এমন অকাল মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর।

স্বজনদের দাবি, যুক্তরাষ্ট্রে জামিলের মৃত্যুর প্রকৃত কারণ দ্রুত উদ্‌ঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে তারা মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহায়তা কামনা করেছেন।

উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ তৈরি হয়। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার হওয়ায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতেও শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

১০ দিন নিখোঁজ থাকার পর মরদেহ উদ্ধার, স্বজনদের আহাজারি—দ্রুত তদন্ত ও বিচার দাবি

প্রবাসে নির্মম পরিণতি: পিএইচডি শিক্ষার্থী জামিলের মৃত্যুতে এলাকায় কান্নার রোল

আপডেট সময় : ১০:৪২:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬