রাজাপালংয়ে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা ও শিক্ষার্থীদের বেল্ট প্রদান
উখিয়ায় ডায়মন্ড মার্শাল আর্ট ট্রেনিং সেন্টারের প্রথম বর্ষপূর্তি উদযাপন
- আপডেট সময় : ১১:৩৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ১২ বার পড়া হয়েছে

উখিয়া, কক্সবাজার | ২৫ এপ্রিল ২০২৬ :
ডায়মন্ড মার্শাল আর্ট ট্রেনিং সেন্টার-এর উখিয়া উপজেলা শাখার প্রথম বর্ষপূর্তি উদযাপন ও শিক্ষার্থীদের মধ্যে বেল্ট প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল ৪টায় রাজাপালং ইউনিয়ন পরিষদ চত্বর-এ বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন উখিয়া উপজেলা একাডেমি সুপারভাইজার বদরুল আলম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। প্রথম পর্বে শিক্ষার্থীরা মার্শাল আর্টের বিভিন্ন কসরত প্রদর্শন করে অতিথি ও দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রধান প্রশিক্ষক মোহাম্মদ ইমরান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদরুল আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, উখিয়া উপজেলা ডাকঘরের কর্মকর্তা ও কণ্ঠশিল্পী এস এম জসিম, কবি ও সাংবাদিক সিরাজুল কবির বুলবুল, মাস্টার শাহজাহান, সহযোগী প্রশিক্ষক শহীদুল ইসলাম এবং এনজিও কর্মকর্তা কফিল উদ্দিন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহযোগী পরিচালক মুর্শেদুল আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা পর্ব শেষে উপস্থিত সকলকে নিয়ে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়। পরে মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ বেল্ট পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদ ও বেল্ট বিতরণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইবনে আব্বাস একাডেমি উখিয়ার প্রধান শিক্ষক ও সমাজ সংগঠক আকতার হোসেন সিকদার।






















