চট্টগ্রাম ০৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

ডিএমপি থেকে কিশোরগঞ্জে বদলি, ট্রাফিক ব্যবস্থাপনায় দক্ষতা ও সাহিত্যকর্মে সমান পরিচিতি

জাতিসংঘ শান্তি মিশন পুরস্কারপ্রাপ্ত মিজানুর রহমান শেলী কিশোরগঞ্জের এসপি

এ.এস.এম হামিদ হাসান
  • আপডেট সময় : ১০:০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কিশোরগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ডিএমপি গুলশান ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান শেলী। তিনি বর্তমান এসপি ড. এস এম ফরহাদ হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন।

(২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ বদলির তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যাদার মোট চারজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মিজানুর রহমান শেলী ২৫তম বিসিএস পুলিশের একজন মেধাবী কর্মকর্তা। ডিএমপিতে দায়িত্ব পালনকালে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, যানজট নিরসন এবং জনবান্ধব উদ্যোগ গ্রহণের মাধ্যমে তিনি ব্যাপক সুনাম অর্জন করেন। গুলশান, বনানী ও বারিধারা এলাকায় আধুনিক ট্রাফিক পরিকল্পনা বাস্তবায়নে তার ভূমিকা প্রশংসিত হয়েছে। এ জন্য তিনি একাধিকবার “শ্রেষ্ঠ ডিসি” পুরস্কার লাভ করেন।

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সন্তান মিজানুর রহমান শিক্ষাজীবনেও ছিলেন কৃতিত্বের অধিকারী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যায় অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণি অর্জন করেন। পরে সারদা পুলিশ একাডেমি ও বিপিএটিসিতে প্রশিক্ষণ শেষে পুলিশ ক্যারিয়ার শুরু করেন।

পেশাগত জীবনে তিনি র‍্যাব, এপিবিএন এবং পিবিআইয়ের মতো গুরুত্বপূর্ণ ইউনিটে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এছাড়া জাতিসংঘ শান্তি মিশনে সুদানের দারফুরে অপারেশন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পর্যায়েও সুনাম অর্জন করেন এবং শান্তি মিশন পুরস্কারে ভূষিত হন।

পুলিশ কর্মকর্তা হওয়ার পাশাপাশি তিনি একজন প্রতিষ্ঠিত সাহিত্যিক। ‘রহমান শেলী’ ছদ্মনামে তিনি ইতোমধ্যে ৩১টি বই প্রকাশ করেছেন। তার জনপ্রিয় উপন্যাস অবন্তীর নীল শাড়ী পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। এছাড়া তিনি ডিটেকটিভ, ক্রাইম ফিকশন, সায়েন্স ফিকশন, রোমান্টিক ও শিশুতোষ সাহিত্যে সমান দক্ষতার পরিচয় দিয়েছেন।

সাহিত্যে অবদানের জন্য তিনি বন্ধুসভা প্রথম আলো শ্রেষ্ঠ লেখক পুরস্কারসহ একাধিক সম্মাননা অর্জন করেন।

স্থানীয়দের প্রত্যাশা, নতুন এসপি হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে কিশোরগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং জনগণ আরও কার্যকর পুলিশি সেবা পাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ডিএমপি থেকে কিশোরগঞ্জে বদলি, ট্রাফিক ব্যবস্থাপনায় দক্ষতা ও সাহিত্যকর্মে সমান পরিচিতি

জাতিসংঘ শান্তি মিশন পুরস্কারপ্রাপ্ত মিজানুর রহমান শেলী কিশোরগঞ্জের এসপি

আপডেট সময় : ১০:০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬