চট্টগ্রাম ০৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

রাউজানের সুলতানপুরে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী আয়োজন, বাঘের নৃত্যে মুগ্ধ দর্শনার্থীরা

রাউজানে বাঘের মেলা: দুই শতকের ঐতিহ্যে প্রাণ ফিরে পেল গ্রামীণ সংস্কৃতি

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম)
  • আপডেট সময় : ০৯:৩০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের রাউজান উপজেলার সুলতানপুর বণিকপাড়ায় প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী ‘বাঘের মেলা’ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডে মনপোদ্দার বাড়ির উদ্যোগে ১৯ ও ২০ এপ্রিল (৫ ও ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ) দুই দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।

স্থানীয় ঐতিহ্য ও লোকজ সংস্কৃতির অন্যতম ধারক এই মেলায় প্রধান আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী ‘বাঘের নৃত্য’ ও বাঘের বিভিন্ন প্রদর্শনী। শতবর্ষী এ আয়োজন দেখতে দূর-দূরান্ত থেকে হাজারো দর্শনার্থীর সমাগম ঘটে, যা পুরো এলাকাকে উৎসবমুখর করে তোলে।

মেলার আয়োজন ও সার্বিক সহযোগিতায় ছিল মনপোদ্দার বাড়ি স্মৃতি সংসদ, মনপোদ্দার বাড়ি মেলা উদযাপন পরিষদ এবং মনপোদ্দার বাড়ি পূজা কমিটি। আয়োজকরা জানান, এই মেলার মূল উদ্দেশ্য পূর্বপুরুষদের স্মৃতি সংরক্ষণ এবং গ্রামীণ ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা।

দুই দিনব্যাপী আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকনৃত্য, তবলায় বৃন্দবাদন ও তবলা লহরী পরিবেশনা। ঝুমকা তবলা প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশিত সঙ্গীতানুষ্ঠান দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে। অনুষ্ঠান পরিচালনা করেন তবলা প্রশিক্ষক প্রার্থপ্রতিম দাশ।

এছাড়া মেলায় নাগরদোলা, কুটির শিল্পপণ্যের স্টল, বৈশাখী খাবারের পসরা এবং ঐতিহ্যবাহী আলোচনা সভা আয়োজন করা হয়। স্থানীয়দের মতে, এই মেলা শুধু একটি উৎসব নয়, বরং এটি রাউজানের সামাজিক সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐক্যের প্রতীক।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের লোকজ আয়োজন তরুণ প্রজন্মকে তাদের শিকড়ের সঙ্গে পরিচিত করে এবং সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে। তারা ভবিষ্যতে এই মেলাকে আরও বৃহৎ পরিসরে আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাউজানের সুলতানপুরে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী আয়োজন, বাঘের নৃত্যে মুগ্ধ দর্শনার্থীরা

রাউজানে বাঘের মেলা: দুই শতকের ঐতিহ্যে প্রাণ ফিরে পেল গ্রামীণ সংস্কৃতি

আপডেট সময় : ০৯:৩০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬