চট্টগ্রাম ০৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

অতিরিক্ত দায়িত্বে কার্যক্রম ধীরগতি, জমি ও নাগরিক সেবায় চরম ভোগান্তি

নলছিটিতে দুই মাস ধরে ইউএনও পদ শূন্য: প্রশাসনিক স্থবিরতায় জনদুর্ভোগ, দ্রুত নিয়োগের দাবি

মাহবুব হাসান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:২২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে

নলছিটি উপজেলা পরিষদ—ইউএনও পদ শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমে ধীরগতি

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি, ২১ এপ্রিল ২০২৬:
ঝালকাঠির নলছিটি উপজেলায় দীর্ঘ দুই মাস ধরে স্থায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) না থাকায় প্রশাসনিক কার্যক্রমে ধীরগতি ও স্থবিরতা দেখা দিয়েছে। এতে সাধারণ জনগণ সরকারি সেবা পেতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

দশটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত নলছিটি উপজেলায় বর্তমানে ইউএনও পদটি শূন্য রয়েছে। ফলে সদর উপজেলার ইউএনওকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে নলছিটি উপজেলা ও পৌরসভার প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে, যা কার্যক্রমে জটিলতা সৃষ্টি করছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত মো. নজরুল ইসলাম ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। পরে দায়িত্ব পান লাভলী ইয়াসমিন। এরপর ২৬ নভেম্বর জোবায়ের হাবিবকে নতুন ইউএনও হিসেবে নিয়োগ দেওয়া হলেও তিনি দায়িত্ব গ্রহণের পর প্রশিক্ষণে চলে যান। এরপর থেকেই পদটি কার্যত শূন্য রয়েছে।

বর্তমানে সদর উপজেলার ইউএনও সেগুফতা মেহনাজ অতিরিক্ত দায়িত্ব হিসেবে নলছিটি উপজেলা ও পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করছেন। তবে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব একসঙ্গে পালনের কারণে সেবা কার্যক্রমে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দারা জানান, জমি-সংক্রান্ত সেবা, নাগরিক সনদ প্রদান, সামাজিক নিরাপত্তা কার্যক্রম এবং উন্নয়ন প্রকল্পের কাজে ধীরগতি দেখা দিয়েছে। এতে সাধারণ মানুষকে বারবার উপজেলা কার্যালয়ে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে।

নলছিটি পৌরসভার বাসিন্দারা অভিযোগ করেন, নিয়মিত প্রশাসক না থাকায় গুরুত্বপূর্ণ অনেক কাজ আটকে রয়েছে। দ্রুত স্থায়ী ইউএনও ও প্রশাসক নিয়োগের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় বাসিন্দা কাওসার সিকদার, মামুন হোসেন, রাকিব হোসেন ও বাপ্পি হাওলাদার বলেন, ঘন ঘন ইউএনও পরিবর্তন ও দীর্ঘ শূন্যতার কারণে উন্নয়ন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেন, প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে সাময়িকভাবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি জানান, শূন্য পদে দ্রুত স্থায়ী ইউএনও নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে এবং খুব শিগগিরই সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অতিরিক্ত দায়িত্বে কার্যক্রম ধীরগতি, জমি ও নাগরিক সেবায় চরম ভোগান্তি

নলছিটিতে দুই মাস ধরে ইউএনও পদ শূন্য: প্রশাসনিক স্থবিরতায় জনদুর্ভোগ, দ্রুত নিয়োগের দাবি

আপডেট সময় : ০৯:২২:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬