চট্টগ্রাম ১২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

স্বচ্ছ পদায়ন, মানবিক পুলিশিং ও শৃঙ্খলা ফেরাতে রাজশাহী রেঞ্জে নতুন প্রশাসনিক সংস্কৃতি

রাজশাহী রেঞ্জ পুলিশে স্বচ্ছতা ও শৃঙ্খলায় নতুন ধারা: ডিআইজি শাহজাহানের নেতৃত্বে পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৩৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে ড. মোহাম্মদ শাহজাহান, বিপিএম (বার) প্রশাসনিক স্বচ্ছতা, শৃঙ্খলা ও মানবিক পুলিশিংয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত এক বছরে তার নেতৃত্বে পুলিশ প্রশাসনে জবাবদিহিতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।

সূত্রমতে, দায়িত্ব গ্রহণের পর তিনি পুলিশ প্রশাসনে পদায়ন ও বদলির ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে উদ্যোগ নেন। ওসি নিয়োগসহ গুরুত্বপূর্ণ পদায়নে যোগ্যতা, দক্ষতা ও মাঠপর্যায়ের পারফরম্যান্সকে অগ্রাধিকার দেওয়ার ফলে তদবির-নির্ভর প্রভাব কমেছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। এতে করে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাজের গতি ও পেশাদারিত্ব বৃদ্ধি পেয়েছে।

ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান পুলিশ সদস্যদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করেন এবং তাদের পেশাগত ও ব্যক্তিগত সমস্যার সমাধানে মানবিক ভূমিকা রাখছেন বলে জানা গেছে। কনস্টেবল থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার সরাসরি যোগাযোগের ফলে পুলিশ বাহিনীর অভ্যন্তরে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে।

দীর্ঘদিন পুলিশ স্টাফ কলেজে কর্মরত থাকা এই কর্মকর্তা এর আগে ফরিদপুরে এএসপি (প্রবেশনার) এবং ঢাকার রমনা জোনে এডিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনে তার নিষ্ঠা ও কঠোর অবস্থানের কারণে তিনি বিভিন্ন সময় প্রশংসিত হয়েছেন বলেও জানা যায়।

তবে তার কিছু কঠোর প্রশাসনিক অবস্থান ও দুর্নীতিবিরোধী পদক্ষেপের কারণে একটি অসাধু চক্র তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পূর্বে যারা অনৈতিক সুবিধা ভোগ করতেন, তারাই বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন। তবে এসব বিষয়ে তিনি কোনো ধরনের প্রতিক্রিয়া না দেখিয়ে দায়িত্ব পালনে মনোযোগী রয়েছেন।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, ড. মোহাম্মদ শাহজাহানের মতো নেতৃত্ব রাজশাহী রেঞ্জ পুলিশের কার্যক্রমকে আরও আধুনিক, দক্ষ ও জনবান্ধব করে তুলবে। একই সঙ্গে অপরাধ দমন কার্যক্রম আরও বেগবান হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

স্বচ্ছ পদায়ন, মানবিক পুলিশিং ও শৃঙ্খলা ফেরাতে রাজশাহী রেঞ্জে নতুন প্রশাসনিক সংস্কৃতি

রাজশাহী রেঞ্জ পুলিশে স্বচ্ছতা ও শৃঙ্খলায় নতুন ধারা: ডিআইজি শাহজাহানের নেতৃত্বে পরিবর্তন

আপডেট সময় : ১০:৩৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬