চট্টগ্রাম ০৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

নবীগঞ্জে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষে কলেজ ছাত্র নিহত, আহত অর্ধশতাধিক

বুলবুল আহমেদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ১০৩ বার পড়া হয়েছে

হবিগঞ্জের নবীগঞ্জে সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা ও পুলিশ মোতায়েন

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জ, ১৯ এপ্রিল ২০২৬: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে সরকারি জমি দখল-বেদখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত অর্ধশতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বেগমপুর গ্রামের খলিলুর রহমান দীর্ঘদিন ধরে সরকারি জমিতে ঘর-বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলেন। একই গ্রামের সিরাজুল ইসলামের পুত্র মনিরুজ্জামান ও হেলাল মিয়ার নেতৃত্বাধীন একটি পক্ষ ওই জমি দখলের চেষ্টা করলে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

রবিবার (১৯ এপ্রিল ২০২৬) সকালে হেলাল ও মনিরুজ্জামানের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে কলেজ ছাত্র মঞ্জুর মিয়া (২৩) গুরুতর আহত হন এবং পরে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মঞ্জুর মিয়া নবীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন। এ ঘটনায় নিহতসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে প্রশাসন।

নিহতের বাবা খলিলুর রহমান অভিযোগ করে বলেন, দীর্ঘ ৫০ বছর ধরে তারা ওই জমিতে বসবাস করছেন। প্রতিপক্ষরা জোরপূর্বক তাদের উচ্ছেদের চেষ্টা করে হামলা চালায় এবং তার কলেজ পড়ুয়া ছেলেকে হত্যা করে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া জানান, সরকারি জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সরকারি জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

নবীগঞ্জে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষে কলেজ ছাত্র নিহত, আহত অর্ধশতাধিক

আপডেট সময় : ০৬:৫৩:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬