চট্টগ্রাম ০৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

আতিকা হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়: সন্দেহভাজন নাঈম পুলিশের হেফাজতে, গণপিটুনিতে নিহত ৩

আতিকা হত্যা রহস্যে নতুন মোড়: সন্দেহভাজন নাঈম পুলিশের হেফাজতে

মোহাম্মদ আলী
  • আপডেট সময় : ০৫:০৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মানিকগঞ্জে মাদ্রাসাছাত্রী আতিকা (১৪) হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান সন্দেহভাজন নাঈমকে আটক করেছে থানা পুলিশ। তবে তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়েছে কি না—এ নিয়ে পুলিশের বক্তব্যে কিছুটা বিভ্রান্তি দেখা দিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল রাতে অভিযান চালিয়ে নাঈমকে আটক করা হয়। তবে আইনগত প্রক্রিয়া ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার গ্রেপ্তার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে এ ঘটনায় গণপিটুনিতে নিহত তিনজনের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে এখনো পর্যন্ত মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়নি বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বনপারিল গ্রামের দুদুল মিয়ার মেয়ে আতিকা নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রচার করা হয় এবং এলাকায় মাইকিং করে খোঁজাখুঁজি শুরু করা হয়।

পরবর্তীতে এক কিশোরের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় আতিকার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বর্ণালংকার—দুল ও গলার চেইন লুটের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রতিবেশী নাঈমকে সন্দেহ করলে উত্তেজিত জনতা তার পরিবারের ওপর হামলা চালায়। এ সময় নাঈমের বাবা পান্নু মিয়া (৪৫) ও চাচা ফজলু (২৮) গণপিটুনিতে নিহত হন। এছাড়া নাঈমের ভাই নাজমুল (২০) গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার পর থেকে নাঈম পলাতক ছিল। পরে পুলিশের অভিযানে তাকে আটক করা হয়।

মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার মুঠোফোনে জানান, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। সকল দিক খতিয়ে দেখা হচ্ছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আতিকা হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়: সন্দেহভাজন নাঈম পুলিশের হেফাজতে, গণপিটুনিতে নিহত ৩

আতিকা হত্যা রহস্যে নতুন মোড়: সন্দেহভাজন নাঈম পুলিশের হেফাজতে

আপডেট সময় : ০৫:০৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬