চট্টগ্রাম ০১:০০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

মাদক, জুয়া ও সন্ত্রাস নির্মূলে জনমত গ্রহণে পুলিশের উদ্যোগ

কটিয়াদী মডেল থানার ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত, মাদক নির্মূলে কঠোর বার্তা

এ. এস. এম হামিদ হাসান
  • আপডেট সময় : ০৯:৪৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ৯০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানায় আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানের দৃশ্য

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কটিয়াদী, কিশোরগঞ্জ, ১৯ এপ্রিল ২০২৬:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদক, জুয়া, ইভটিজিং ও সন্ত্রাস নির্মূলে জনসচেতনতা বাড়াতে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় কটিয়াদী মডেল থানার উদ্যোগে থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় জনগণের মতামত গ্রহণের মাধ্যমে অপরাধ দমন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং এসআই সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) শ্যামল মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন খাঁন দীলিপ, সহ-সভাপতি শফিকুর রহমান বাদল ও মিজানুর রহমান স্বপন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার।

এছাড়াও উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান মিঠু, শফিকুল ইসলাম ফুলু, শামসুল হক চাঁন মিয়া, মসূয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবু বক্কর এবং উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরসালিন দারাশিকোসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা মাদককে একটি মারাত্মক সামাজিক ব্যাধি হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, অপরাধী যে দলেরই হোক বা যত প্রভাবশালীই হোক না কেন, তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সভাপতির বক্তব্যে ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, “রাজনৈতিক পরিচয় এখানে কোনো বিষয় নয়। আইন সবার জন্য সমান। এই থানার আওতায় অপরাধ করলে কেউ ছাড় পাবে না।” তিনি আরও জানান, পুলিশ সর্বদা সত্য ও ন্যায়ের পথে থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাবে।

ওপেন হাউজ ডে-তে সাধারণ মানুষ সরাসরি মাদক, চুরি, ছিনতাই ও কিশোর অপরাধ সংক্রান্ত অভিযোগ তুলে ধরেন। পুলিশ কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং ভবিষ্যতে এ ধরনের জনসম্পৃক্ত কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মাদক, জুয়া ও সন্ত্রাস নির্মূলে জনমত গ্রহণে পুলিশের উদ্যোগ

কটিয়াদী মডেল থানার ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত, মাদক নির্মূলে কঠোর বার্তা

আপডেট সময় : ০৯:৪৯:২৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬