চট্টগ্রাম ০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

ডিবি (উত্তর) বিভাগের অভিযানে চেকপোস্টে ধরা পড়ে সশস্ত্র আসামি

চট্টগ্রামে সিএমপি ডিবির অভিযানে বিদেশি ৭.৬৫ পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার

রাজীব দাশ, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:৩৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে

ডিবি পুলিশের অভিযানে উদ্ধারকৃত বিদেশি পিস্তলসহ গ্রেফতার আসামি

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম, ১৮ এপ্রিল ২০২৬: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিবি (উত্তর) বিভাগের বিশেষ অভিযানে একটি বিদেশি ৭.৬৫ মডেলের পিস্তলসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

ডিবি (উত্তর) বিভাগের টিম নং-৩১ এর অফিসাররা গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানার আতুরার ডিপো কামারাবাদ মোড় এলাকায় “পপুলার মেডিকেল হল” ফার্মেসির সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় এক যাত্রী পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে কোমর থেকে একটি বিদেশি ৭.৬৫ মডেলের পিস্তল উদ্ধার করা হয়, যার গায়ে “Made in U.S.A., 7.65” লেখা ছিল।

গ্রেফতারকৃত আসামির নাম মো. সাইফুল ইসলাম (৪৪)। তার গ্রামের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায় হলেও বর্তমানে তিনি চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ এলাকায় বসবাস করছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, উদ্ধারকৃত অস্ত্রটি ব্যবহার করে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় ভয়ভীতি প্রদর্শনসহ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তিনি চলাচল করছিলেন। এছাড়া বায়েজিদ বোস্তামী এলাকার চালিতাতলী, ওয়াজেদিয়া, অক্সিজেন, বালুছড়া, হামজারবাগ ও মুরাদপুরসহ বিভিন্ন এলাকায় তিনি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে জানা গেছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে অস্ত্র, মাদক ও চুরিসহ মোট ৫টি মামলা রয়েছে। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ডিবি (উত্তর) বিভাগের অভিযানে চেকপোস্টে ধরা পড়ে সশস্ত্র আসামি

চট্টগ্রামে সিএমপি ডিবির অভিযানে বিদেশি ৭.৬৫ পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার

আপডেট সময় : ০৫:৩৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬