চট্টগ্রাম ০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

মাদক মামলার আসামির বাড়িতে গভীর রাতে প্রবেশ, এলাকাবাসীর হাতে আটক

সালথায় পরকীয়ার অভিযোগে এএসআইকে গণপিটুনি, গভীর রাতে নারীর ঘর থেকে আটক

মোঃ ইলিয়াছ খান, সালথা উপজেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১২:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ১০৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় পরকীয়ার অভিযোগে মো. ইমরান হাসান (৪০) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গণপিটুনির শিকার হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাত প্রায় ৩টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বলিভদ্রদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদক মামলার এক আসামির স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগে এলাকাবাসী তাকে হাতেনাতে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, এএসআই ইমরান সাদা পোশাকে ছিলেন এবং তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা দাবি করেন, তার পকেট থেকে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পাওয়া গেছে।

এএসআই ইমরান দাবি করেন, তিনি মাদক মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে সেখানে গিয়েছিলেন। তবে গভীর রাতে একা এবং সাদা পোশাকে যাওয়ার বিষয়ে তিনি কোনো স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি।

অভিযুক্ত মেহেদী হাসান বলেন, তার অনুপস্থিতির সুযোগে ওই পুলিশ কর্মকর্তা তার স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। তিনি এ সংক্রান্ত অডিও ও ভিডিও প্রমাণ সংগ্রহ করেছেন বলেও দাবি করেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান জানান, মাদক মামলার আসামি ধরতে গিয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কেন ওই এএসআই একা এবং সাদা পোশাকে গিয়েছিলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মাদক মামলার আসামির বাড়িতে গভীর রাতে প্রবেশ, এলাকাবাসীর হাতে আটক

সালথায় পরকীয়ার অভিযোগে এএসআইকে গণপিটুনি, গভীর রাতে নারীর ঘর থেকে আটক

আপডেট সময় : ১০:১২:২২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬