চট্টগ্রাম ১২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ, প্রেমিকের পরিবারের পলায়ন

কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, বিয়ের দাবিতে উত্তেজনা

শেখ কামরুজ্জামান (রানা), কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ৪১ বার পড়া হয়েছে

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছেন এক তরুণী

সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ, ১৮ এপ্রিল ২০২৬:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক প্রেমিকা। বিয়ের দাবিতে শনিবার (১৮ এপ্রিল) সকাল থেকে উপজেলার পৌর এলাকার ১ নং ওয়ার্ডের ডহরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ডহরপাড়া গ্রামের শীতল বালা ও অঞ্জনা বালা দম্পতির ছেলে সজল বালা পার্থর বাড়িতে অনশনে বসেন ওই তরুণী। ঘটনার পর থেকেই প্রেমিকের পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন বলে জানা গেছে।

অনশনরত প্রেমিকা জানান, প্রায় সাত মাস আগে কোটালীপাড়ায় অবস্থিত সজলের একটি ক্লিনিকে নার্স হিসেবে চাকরিতে যোগ দেন তিনি। সেই সময় থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তিনি অভিযোগ করেন, বিয়ের প্রলোভন দেখিয়ে সজল তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

তিনি আরও বলেন, “পরবর্তীতে আমি বিয়ের কথা বললে সে রাজি হয়। কিন্তু হঠাৎ করে প্রায় দেড় মাস ধরে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। বাধ্য হয়ে আমি তার বাড়িতে এসে অনশনে বসেছি।”

অনশনরত ওই তরুণী হুঁশিয়ারি দিয়ে বলেন, “সে আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যার পথ বেছে নেব।”

এদিকে, এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ, প্রেমিকের পরিবারের পলায়ন

কোটালীপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, বিয়ের দাবিতে উত্তেজনা

আপডেট সময় : ০৬:৪১:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬